নিজস্ব প্রতিবেদক | ১২:৩৪ এএম, ২০২২-০৯-১৯
রাঙামাটি জেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে লংগদু উপজেলার মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সদরের হাজাছড়া মারমা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
রবিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাঙামাটি চিংহ্লামং মারী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে মেয়েদের গ্রুপে সদরের হাজাছড়া মারমা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাজস্থলী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হয়।
খেলার নির্ধারিত সময়ে কোন ফলাফল না হওয়ায় ট্রাইবেকারের ৩-২ গোলে রাজস্থলীকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে হাজাছড়া মারমা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অপরদিকে দ্বিতীয় খেলায় ছেলেদের গ্রুপে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে লংগদু উপজেলার মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাজস্থলীর আমছড়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হয়। এই খেলায়ও নির্ধারিত সময়ে কোন ফলাফল না হওয়ায় অবশেষে ট্রাইবেকারের রাজস্থলীকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
খেলা পরবর্তী পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।
জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে পিটিআই সুপারেনটেন্ড মো. রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি বেগম নাসরিন সুলতানা, জেলা সিনিয়র সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পরিনয় চাকমা, রবিউল হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজম সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি বলেন, খেলা শিশুদের হারতে ও জিততে শেখায়। বঙ্গমাতা ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টটি শিশুদের প্রতিভা প্রদর্শনের অন্যতম একটি মাধ্যম। এই টুর্নামেন্টের মাধ্যমে খেলোয়াররা জাতীয় পর্যায়ে অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বিজয়ী দলকে বিভাগীয় ও জাতীয় পর্যায়ে খেলার জন্য প্রস্তুতি নিতে বলেন এবং অংশগ্রহণের ক্ষেত্রে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পরে অতিথিরা বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়রদের হাতে পুরস্কার তুলে দেন।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited