নিজস্ব প্রতিবেদক | ০৩:০৫ পিএম, ২০২২-০৯-১৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশেরন্যায় পার্বত্য চট্টগ্রামের দূর্গমাঞ্চলের বাসিন্দাদের জীবনমান্নোয়নে অত্যান্ত আন্তরিক। প্রধানমন্ত্রীর একান্ত আগ্রহে রাঙামাটির প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দাদের জন্য প্রয়োজনীয় সকল প্রকার সাহায্য-সহযোগিতার পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে রাঙামাটি জেলা পরিষদ।
পাহাড়ের অধিবাসীদের আত্মসামাজিক উন্নয়ন সম্পাদনের মাধ্যমেই আগামী ২০৪১ সনের রূপকল্প বাস্তবায়িত করতে রাঙামাটি জেলা পরিষদ কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।
সোমবার রাঙামাটির জুরাছড়িতে বনযোগিছড়া কমিউনিটি সেন্টারের ভিত্তি প্রস্তুর স্থাপনসহ স্থানীয় জনসাধারণের মাঝে ঢেউটিন, সোলার, নগদ অর্থ ও শিক্ষা সামগ্রী বিতরণকালে আয়োজিত আলোচনা সভায় প্রথান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জুরাছড়ি সেনাজোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল জুলকিফলী আরমান বিখ্যাত, জেলা পরিষদের সদস্য প্রবর্তক চাকমা, রেমলিয়ানা পাংখোয়া, উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, জুরাছড়ি থানার ওসি শফিউল আজম, জেলা কৃষকলীগের সম্পাদক উদয়শংকর চাকমা, বনযোগি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা প্রমুখ।
আলোচনা সভা শেষে স্থানীয় দরিদ্র এলাকাবাসীদের মাঝে ঢেউটিন, সোলার, নগদ অর্থ ও শিক্ষা সামগ্রী বিতরণ করে জুরাছড়িস্থ সুবলং শাখা বনবিহারের ১২৬ ফুট দৈর্ঘ্যের নব নির্মিত বুদ্ধমূর্তি পরিদর্শন করেন এবং ধর্মীয় গুরুদের সাথে মতবিনিময় করেন।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited