নিজস্ব প্রতিবেদক | ১১:০৮ পিএম, ২০২২-০৯-১৯
উপজেলা প্রশাসনের আয়োজনে নানিয়ারচরে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে নানিয়ারচর উপজেলা পরিষদ সংলগ্ন ছায়ামঞ্চে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর জোন (১০ বীর) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এসএম রুবাইয়াৎ হুসাইন (পিএসসি)।
নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, ভাইস চেয়ারম্যান মো. নুর জামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, নানিয়ারচর সদর ইউনিয়ন চেয়ারম্যান বাপ্পি চাকমা, থানার অফিসার ইনচার্জ সুজন হালদার, স্বাস্থ্য কর্মকর্তা ডা. নূয়েন খীসা ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওহাবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, হেডম্যান-কার্বারী, বিভিন্ন ধর্মীয় প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে জোন অধিনায়ক বলেন, পৃথিবীর কোন ধর্ম সমাজে দুষ্কৃতকারী কে সমর্থন করে না। সামাজিক সম্প্রীতির জন্য পারিবারিক শিক্ষাটা জরুরী। আভিভাবকদের কে এবিষয়ে ভূমিকা রাখতে হবে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী আমরা ধর্ম নিরপেক্ষ দেশে বাস করছি। যেখানে অন্য ধর্মের প্রতি সম্মান রেখে নিজের ধর্ম পালনের সুযোগ রয়েছে।
দ্যা চেঙ্গী চাইল্ড হোম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিপন আলো বড়ুয়ার সঞ্চালনায় সভায় বক্তারা পারষ্পারিক সংবেদনশীলতা, পারষ্পারিক সম্প্রীতি, অন্যের মতামতকে প্রধান্য দেওয়া, প্রতিটি ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করাসহ শান্তি শৃঙ্খলা ও উন্নয়নে সামাজিক সম্প্রীতির গুরুত্ব বিষয়ে বক্তব্য দেন।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited