মোঃ সোহরাওয়াদ্দী সাব্বির | ১১:৩০ পিএম, ২০২২-০৯-২২
রাঙামাটিতে স্বল্পমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি কার্যকর করার লক্ষে ইনজেকটেবলস,খাবার বাড়ি ও কনডমের বিশেষ ক্যাম্প পরিচালনার উপলক্ষে গত ১৩ তারিখে রাঙামাটি সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যলয়ে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন রোমান।
সভায় ডা: বিনোদ শেখর চাকমা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিমল কান্তি চাকমাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গেল মঙ্গলবার (২০ সেপ্টেম্বর ) রাঙামাটি সদর উপজেলা সাপছড়ি ইউনিয়ন স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কেন্দ্রে এই স্বল্পমেয়াদী বিশেষ ক্যাম্প কার্যক্রমের উদ্বোধন করেন রাঙামাটি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক বেগম শাহানওয়াজ। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) তিন দিনব্যাপী এই স্বল্পমেয়াদী কার্যক্রম জেলার সদর উপজেলার প্রত্যন্ত এলাকায় পরিচালনা করা হয়।
এতে,ডা: বিনোদ শেখর চাকমা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিমল কান্তি চাকমা, মেডিকেল অফিসার ডা.লেনীন তালুকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এই স্বল্পমেয়াদী কার্যক্রম পরিচালনা করেন ।
তিন দিনব্যাপী এই কার্যক্রমে কম অগ্রগতি সম্পন্ন ও দুর্গম এলাকায় অগ্রগতি বৃদ্ধির মাধ্যমে স্বল্পমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতির লক্ষ্যমাত্রা অর্জন, স্বল্পমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতির অপূর্ণ চাহিদা কমানো, স্বল্পমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা, জনগণকে স্বল্পমেয়াদী প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয়ে সময়োপযোগী তথ্য ও সেবা গ্রহণে উদ্বুদ্ধ করার জন্য এই প্রচারনা কার্যক্রম ও বিশেষ সেবা ক্যাম্প পরিচালনা করা হয়।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited