আল মামুন | ১২:১২ এএম, ২০২২-০৯-২৭
খাগড়াছড়িতে দুর্গাপূজা উপলক্ষে চার’শ নারী-পুরুশ ও শিশুদের মাঝে বস্ত্র বিতরণ করেছে, সনাতন ছাত্র-যুব পরিষদ। এ উপলক্ষে কেন্দ্রীয় শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সা. সম্পাদক নির্মলেন্দু চৌধুরী।
খাগড়াছড়ি সনাতন ছাত্র-যুব পরিষদ পরিষদ’র কেন্দ্রীয় সভাপতি স্বপন কুমার ভট্টাচার্য্য’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান ধর্মীয় বক্তা ছিলেন, ইসকন পরিচালিত খাগড়াছড়ি শ্রী শ্রী রাধা বঙ্কুবিহারী মন্দির’র অধ্যক্ষ শ্রীপাদ সুদর্শন জগন্নাথ দাস ব্রম্মচারী।
প্রদীপ প্রজ্জলন ও মাতৃ সম্মেলনের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পার্বত্য জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়–য়া। সনাতন ছাত্র যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সা. সম্পাদক পায়েল দাশ’র সঞ্চালনায় সম্পন্ন সভায় স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় সা. সম্পাদক লিটন ভট্টাচার্য্য রানা।
এছাড়া উক্ত অনুষ্ঠানে খাগড়াছড়ি সনাতন সমাজ কল্যাণ পরিষদ’র সভাপতি ও পাবলিক প্রসিকিউটর এড. বিধান কানুনগো, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-খাগড়াছড়ি জেলা শাখার সা. সম্পাদক সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য, রাজনীতিক ও সমাজসেবী এড. রতন কুমার দে, সমাজকর্মী বাবুল দেব, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন’র সভাপতি প্রদীপ চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক স্বপন দেবনাথ, শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ দুর্গাপূজা উদযাপন পরিষদ’র সভাপতি স্বপন চৌধুরী এবং প্রধান শিক্ষক ধনা চন্দ্র সেন।
সভা শেষে শিশু ও কিশোর শিল্পীদের পরিবেশনায় মহালয়া উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। উল্লেখ্য, দুই যুগ আগে প্রতিষ্ঠিত ‘খাগড়াছড়ি সনাতন ছাত্র-যুব পরিষদ’ খাগড়াছড়ি জেলার সবকটি উপজেলায় শাখা বিস্তৃত করে বিনামূল্যে রক্তদান, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা, সমাজ ও ধর্মীয় সচেতনতামূলক বিভিন্ন প্রশিক্ষণ আয়োজনসহ নানা ধরনের সমাজকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করে আসছে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited