নিজস্ব প্রতিবেদক | ১২:২৫ এএম, ২০২২-০৯-২৭
খাগড়াছড়ির দীঘিনালায় বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে দীঘিনালার কবাখালীতে এ ঘটনা ঘটে। মৃতরা হচ্ছে- কবাখালী ইউনিয়নের মুসলিমপাড়া গ্রামের বাসিন্দা মো. কামাল হোসেনের ছেলে ফারহান (২) ও একই এলাকার নূর আলমে মেয়ে নুসরাত জাহান (১৮ মাস)।
জানা গেছে, প্রতিদিনের ন্যায় বেলা ১২টার দিকে পুকুর পাড়ে খেলা করতে যায় ফারহান এবং নুসরাত। একপর্যায়ে তারা পুকুরের পানিতে তলিয়ে যায়। দুপুরে গোসল ও খাওয়া-দাওয়া করানোর জন্য খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে ভেসে থাকতে দেখে তাদেরকে উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে দীঘিনালার কবাখালী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার মো. আবদুল আলিম জানান, শিশু দুটি আমার প্রতিবেশী। তারা পুরো বাড়িজুড়ে খেলাধুলা করতো। আজ তারা পুকুরের পানিতে ডুবে যায়। বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক।
দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. প্রমেশ চাকমা জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited