নানিয়ারচর প্রতিনিধি | ০১:২৩ এএম, ২০২২-০৯-২৭
রাঙামাটির নানিয়ারচরে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আইন-শৃঙ্খলা সভায় নানিয়ারচরের বেশ কিছু প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে পাঠদানে বেঞ্চ সঙ্কটের বিষয়টি উঠে আসে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা।
অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান নুর জামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, নানিয়ারচর জোন (১০ বীর) প্রতিনিধি সিনিয়র ওয়ারেন্ট অফিসার মনু মিয়া, উপজেলা কৃষি অফিসার মো. মেসবাহ উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, হেলমেট ছাড়া বাইক চালকদের বিরুদ্ধে অভিযান, মাদক, বাল্য বিবাহ এবং নানিয়ারচর সদর ইউনিয়নের ১৮ ও ১৯মাইল এলাকায় ছিনতাইয়ের বিষয়ে ও আলোচনা করা হয়। সম্প্রতি ওই এলাকায় কাভার্ড ভ্যান আটকে চাঁদা দাবি ও চাঁদা না পেয়ে নেসলে বাংলাদেশ কোম্পানির শিশুজাত খাদ্য দ্রব্য ছিনতাই করে একটি সন্ত্রাসী সংগঠন। এবিষয়ে প্রশাসনের কঠোর নজরদারির বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রগতি চাকমা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের কোন শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত থাকবেন না। কোন বিদ্যালয়ে বেঞ্চ বা অন্য কোন শিক্ষা সামগ্রী সঙ্কট থাকলে আমাদের জানাবেন।
সভাপতির বক্তব্যে ফজলুর রহমান অতীতের তুলনায় নানিয়ারচর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল থাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানান। তিনি আরো বলেন- আসন্ন দূর্গা পূজা ও কঠিন চিবর দান অনুষ্ঠান উৎসবমুখর এবং শান্তিপূর্ণ করার জন্য সকলে সচেতন থাকবেন।
প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। এছাড়াও তিনি উপজেলা শিক্ষা বিভাগ কে বেঞ্চ সঙ্কটের বিষয়টি ব্যবস্থা নিতে বলেন এবং প্রয়োজনে শিক্ষা অধিদপ্তরে ব্যবস্থা গ্রহণে চিঠি প্রদানের কথা জানান।
আইন-শৃঙ্খলা সভা শেষে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপজেলার মাসিক সমন্বয় সভায় অংশগ্রহণ করেন। এতে নির্বাহী অফিসার প্রতিটি দপ্তরের সাথে কথা বলেন এবং দপ্তরসমূহ জনসাধারণ কে বর্তমান সেবা প্রদান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited