নিজস্ব প্রতিবেদক | ১১:৩৬ এএম, ২০২২-০৯-২৭
রাঙ্গামাটির কাউখালী উপজেলার ঘাগড়া থেকে দেশীয় তৈরি পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ জেএসএস (মূল) এর সক্রিয় কর্মী আলোময় চাকমা বলয়'কে আটক করেছে নিরাপত্তা বাহিনী। সোমবার (২৬ সেপ্টেম্বর) আনুমানিক রাত ০১০০ ঘটিকায় ঘাগড়া ক্যাম্পের আওতাধীন চম্পাতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জানা যায়, ঘাগড়া ক্যাম্পের আওতাধীন নিরাপত্তা বাহিনীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চম্পাতলী এলাকায় জেএসএস (মূল) আলোময় চাকমা বলয় এর ঘর তল্লাশি চালায়। এসময় একটি কক্ষে বালতির ভেতর কাপড় মোড়ানো অবস্থায় দেশীয় তৈরি ১ টি পিস্তল ও ৩ রাউন্ড ০.২২ পিস্তল এ্যামুনিশন উদ্ধার করা হয়।
অভিযানের সময় আলোময় চাকমা বলয় বাড়ীতে না থাকায় পরিবারের সদস্যদের মাধ্যমে মোবাইল করে কৌশলে ডেকে এনে তাকে আটক করা হয়। রাতে তাকে নিরাপত্তা বাহিনীর হেফাজতে নেয়া হয়েছে। ঘাগড়া ইউনিয়নের চম্পাতলী গ্রামের গুপ্ত বিহারীর ছেলে আলোময় চাকমা ওরফে বলয় এক সময় ইউপিডিএফ গ্রুপ কাউখালী ইউনিটের দুর্দান্ত ক্যাডার ছিলো। পরবর্তীতে অভ্যন্তরীণ কোন্দলে ইউপিডিএফ ছেড়ে জেএসএস (মূল) এ যোগ দেয়।
তদন্ত কালে জানা যায় যে, দীর্ঘদিন যাবত তিনি ঘাগড়া এলাকার জেএসএস (মূল) এর একজন সক্রিয় সদস্য হিসেবে চাঁদা কালেক্টর ও তথ্য সরবরাহকারী হিসেবে কাজ করে আসছে। এছাড়াও বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রজেষ্ট থেকে অস্ত্র দেখিয়ে মোটা অংকের চাঁদা আদায়ের জন্য ভয় ভীতি প্রদর্শন করে আসছে। গত ০৯ আগষ্ট ২০২২ তারিখে অন্ধ্রের ভয় দেখিয়ে ঘাগড়া স্বধর্ম বৌদ্ধ মন্দির নির্মাণকারী ঠিকাদার তুলাই মার্মা ও এরশাদ এর নিকট ৭০,০০০.০০ টাকা দাবি করে। তাছাড়া দেওয়ান পাড়া এলাকায় পার্বত্য কৃষি পরিষদের আওতাধীন সেচ প্রকল্পের কাজের ঠিকাদারের নিকট সমমূল্যের চাঁদা দাবি করে। উভয় ঠিকাদার হতে উক্ত জেএসএস (মূল) সদস্য ৩৫,০০০.০০ টাকা গ্রহণ করে বলে জানা যায়। ভিডিও ক্লিপ ও সরেজমিনে পরিদর্শনের মাধ্যমে উক্ত ঘটনার সত্যতা যাচাই করা হয়।
জিজ্ঞাসাবাদে তিনি উক্ত টাকা জেএসএস (মূল) এর আঞ্চলিক কমান্ডারের কাছে প্রেরণ করেছেন বলে স্বীকার করেন। আলোময় চাকমা বলয় (৫২) উক্ত অঞ্চলের চাঁদা সংগ্রহের পাশাপাশি শান্তিচুক্তি বিরোধী বিভিন্ন কার্যক্রমের সাথে ও সরাসরি জড়িত বলেও জানা যায়।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited