নিজস্ব প্রতিবেদক | ১২:৩৮ পিএম, ২০২২-০৯-২৮
পার্বত্য জেলা খাগড়াছড়িতে স্থিতিশীলতা এবং শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার লক্ষ্যে সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যানমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে ত্রান বিতরণ, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিভিন্ন সহায়তা প্রদান, গরীব ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান এবং বিভিন্ন আর্থ সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনার মাধ্যমে গুইমারা রিজিয়ন খাগড়াছড়ি জেলা তথা দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে একটু জমিও যেন পতিত না থাকে সে জন্য দেশবাসীর প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর আহবানকে সফল করতে সেনাবাহিনী প্রধান এবং জিওসি ২৪ পদাতিক ডিভিশনের দিক নির্দেশনায় পতিত ডোবা এবং লেক সমূহে মৎস্য চাষের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরি ধারাবাহিকতায় মৎস্য চাষের অংশ হিসেবে কমান্ডার ২৪ আর্টিলারি ব্রিগেড এবং গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন, গুইমারা উপজেলায় অবস্থিত সম্প্রীতি-১ লেকে কাতল, সিলভার কার্প, রুই, কালিবাউস, গ্রার্স কার্প এবং সরপুটির ৪,০০০টি মাছের পোনা অবমুক্ত করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা রিজিয়ন এর ব্রিগেড মেজর (বিএম) মেজর মোঃ আহসান উজ জামান পিএসসি,জি,
গুইমারা মৎস অফিসার সহ সামরিক পদস্থ কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited