রাজস্থলী প্রতিনিধি | ১১:২৫ পিএম, ২০২২-০৯-২৮
রাঙ্গামাটি জুরাছড়ি উপজেলার জামুরাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় অভিবাবক ও পরিচালনা কমটি উদ্যোগে ২৭ সেপ্টেম্বর ২০২২ প্রাধান শিক্ষক রাকেশ চাকমা বদলী জনিত বিদায় অনুষ্ঠান আয়োজন করা হয়।
পরিচালনা কমিটির সভাপতি অমল চাকমা সভাপতিত্বে,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩নং মৈদং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাধনানন্দ চাকমা,বিশেষ অতিথি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কৌশিক চাকমা,সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার ধর, বিদায়ী প্রধান শিক্ষক রাকেশ চাকমা।
বিদায়ী প্রধান শিক্ষক রাকেশ চাকমা বলেন, আমি একজন সরকারের প্রজাতন্ত্র কর্মচারী। সারাজীবন একটি প্রতিষ্ঠানে থাকা কখনো সম্ভবহীন। ২০০৬ সালে জামুরাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করার পর হইতে এলাকার জনগণ মনে প্রাণে শিক্ষার কার্যক্রমকে বেগবান করার জন্য সর্বদা সহযোগিতা করেছিলেন বলে উল্লেখ করেন। এসময় তিনি অশ্রুসিক্ত হয়ে পড়লে আর কোন কথা বলতে পারেননি।
উপজেলা শিক্ষা অফিসার কৌশিক চাকমা বলেন, বর্তমান সময়ে শিক্ষা ছাড়া কোন বিকল্প নেই, তাই শিক্ষাকে গুরুত্ব দিয়ে এলাকার ছেলেমেয়েদের সুশিক্ষিত গড়ে তুলতে হবে। এজন্য বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখহাসিনা শিক্ষার অগ্রগতি লক্ষ্যে চোখে পড়ার মত শিক্ষা প্রতিষ্ঠানগুলো দৃশ্য মান উন্নয়ন করে যাচ্ছে। কোন শিক্ষার্থী যেন ঝড়ে না পড়ে সে জন্য সরকার সকল প্রকার সহযোগিতা দিয়ে যাচ্ছে বলে তিনি জানান।
বিদ্যালয় পরিচালনা কমিটি ও অভিবাবকদের উদ্যোগে বিদায়ী প্রধান শিক্ষক রাকেশ চাকমাসহ অতিথি বৃন্দকে সম্মানা ক্রেস্টসহ বিভিন্ন উপহার প্রদান করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১নং জুরাছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ক্যানন চাকমা,মহিলা বিষয়ক কর্মকর্তা তরুন চাকমা,মৎস্য কর্মকর্তা মৃনাল কান্তি চাকমাসহ জনপ্রতিনিধি ও প্রথাগত হেডম্যান কার্বারী অভিবাবক এবং অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited