আল মামুন | ১২:৪৬ এএম, ২০২২-১০-০৩
শারদীয় দুর্গোৎসব উদযাপনে পূজা ম-পে অনুদান প্রদান করেছে সেনাবাহিনীর খাগড়াছড়ির সদর জোন। রবিবার (২ অক্টোবর ২০২২) খাগড়াছড়ি সদর জোন সম্মেলন কক্ষে এ অনুদানের নগদ অর্থ তুলে দেন প্রধান অতিথি খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্নেল মো.সাইফুল ইসলাম সুমন।
“সম্প্রীতির খাগড়াছড়ি প্রতিচ্ছবি” স্লোগানে দূর্গোৎসবকে আরো আনন্দময় করতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে অনুদান তুলে দেওয়ার আগে সাংবাদিকদের খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. সাইফুল ইসলাম সুমন বলেন, পাহাড়ে সকল সম্প্রদায়ের ঐক্যবদ্ধ সহাবস্থান শান্তি-সম্প্রীতির পরিবেশে বজায় থাকার উদাহরণ।
ধর্ম যার যার উৎসব সবার প্রধানমন্ত্রীর এই কথাটি মাথায় রেখে সম্প্রীতির বন্ধনকে অটুট রেখে আমাদের এগিয়ে যেতে হবে। শুধু তাই নয়, পাহাড়ের মানুষের সুখে-দু:খে সব সময় পাশে আছে বাংলাদেশ সেবাবাহিনী। তাই পূজা উদযাপনেও পাশে থাকবো আমরা। এছাড়াও নিরাপদ ও শান্তিপূর্ণ করতে খাগড়াছড়ি সদর সেনা জোনের আওতাভূক্ত এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি নিয়মিত টহল এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান।
পাহাড়ের মানুষের শান্তি-শৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিত করছে বাংলাদেশ সেনাবাহিনী। একই সাথে যে কোন ধরনের সহায়তায় সব সময় পাশে আছে এবং ভবিষ্যতের আছে বলে তিনি জানান। এ সময় খাগড়াছড়ি সদর সেনা জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ রিয়াদুল ইসলাম,ক্যাপ্টেন তানজীম ফাহিম হিমেল এ সময় উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited