নিজস্ব প্রতিবেদক | ০১:৩০ এএম, ২০২২-১০-০৩
রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কে পর্যটকবাহী বাস ও চাঁদের গাড়ির (জীপ) মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ১২ জন গুরুতর আহত হয়েছেন। রোববার সকাল ৬টায় চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের খাসখালী রেঞ্জ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বা আহতদের কারো পরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিস কাউখালী ইউনিটের ইন্সপেকটর মো: রেজাউল করিম জানান, ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স কোম্পানি মুন্সিগঞ্জ জোনের সদস্যদের বহনকারী পর্যটক বাসের সাথে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের বনবিভাগের খাসখালী রেঞ্জ অফিসের সামনে বিপরীতে দিক থেকে আসা চাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও জিপ দুমড়ে-মুচড়ে যায়।
তিনি আরো জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে যায়। কিন্তু দুর্ঘটনাস্থলে যাওয়ায় আগেই স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়ে দেয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে একজন জিপ শ্রমিক নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited