নিজস্ব প্রতিবেদক | ০৪:১৭ পিএম, ২০২০-১০-১৭
রাঙামাটির বরকলের ভূষণছড়া এলাকায় ব্ল্যাক মেইল করে দুই সন্তানের জননীকে দিনের পর দিন ধর্ষনের মূল হোতা সাবেক ইউপি মেম্বার আলমগীরকে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ থেকে বহিস্কারসহ তার ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে বরকল উপজেলার জনসাধারণ। শনিবার রাঙামাটিস্থ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে ভূষণছড়ার বাসিন্দাদের পাশাপাশি বরকল উপজেলা ছাত্রলীগ ও আওয়ামীলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর নবী পাঠান, আওয়ামীলীগ নেতা মনির হোসেন, নারী নেত্রী মনিকা আক্তার, সায়েরা, রওশন আরা বেগম, যুবলীগ নেতা এমদাদুল হক মিলন, ছাত্রলীগ নেতা মোঃ রহিম, হযরত প্রমুখ। মানববন্ধনে সংহতি প্রকাশ করে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য দিয়ে অভিযুক্ত ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামের নারী নেত্রী টুকু তালুকদার।
মানববন্ধনে বক্তারা বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে বিবাহিত নারীকে ব্ল্যাক মেইল করে জোরপূর্বক ধর্ষনের ছবি ও ভিডিও ধারন করে সেগুলো ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা দাবিসহ দিনের পর দিন ধর্ষন করে আসছিলো ভূষণছড়া বরকল উপজেলা আওয়ামীলীগের নেতা ও ভূষণছড়া ইউনিয়নের সাবেক মেম্বার আলমগীর ওরফে আলমগীর মেম্বার। ক্ষমতাসীনদলের প্রভাব খাটিয়ে আলমগীর মেম্বার দিনের পর দিন এই ধরনের একাধিক নারী কেলেংকারির ঘটনা ঘটালেও তার বিরুদ্ধে মুখ খোলার সাহস পেতোনা ভূক্তভোগীরা।
অবশেষে এক ভূক্তভোগীকে ব্ল্যাকমেইল করে আবাসিক হোটেলে নিয়ে আবারো ধর্ষণের সময় শুক্রবার বিকেলে স্থানীয় জনতা অভিযুক্ত আলমগীর মেম্বারকে হাতে-নাতে ধরে পুলিশে সোর্পদ করে। এসময় কোতয়ালী থানা পুলিশ তাকের গ্রেফতারের পাশাপাশি ভিকটিমকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে ডাক্তারী পরীক্ষার জন্য প্রেরণ করে।
রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন জানিয়েছেন, আমরা গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে ভিকটিমের লিখিত অভিযোগের ভিত্তিতে ধর্ষণ আইনের ৯ এর (১) এবং পর্নোগ্রাফি আইনের ৮ এর (১) এবং ৮ এর (২) ধারায় মামলা দায়ের করেছি। যাহার মামলা নাম্বার-২১, তারিখ-১৬/১০/২০২০ইং।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited