আলমগীর মানিক | ০১:৩১ পিএম, ২০২২-১০-০৫
আলমগীর মানিক
ভারী বর্ষণের ফলে রাঙামাটির সাজেকে সড়কের উপর পাহাড় ধ্বস হয়ে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে করে কয়েক শতাধিক গাড়িসহ হাজারো পর্যটক আটকে পড়েছে। মঙ্গলবার দিবাগত রাতে এই পাহাড় ধ্বসের ঘটনা ঘটে থাকতে পারে বলে জানিয়েছেন বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার।
তিনি জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে অতি বৃষ্টির কারণে রাতে যে বা ভোরে যে কোন সময় সাজেকে যাওয়ার পথে শুকনা নন্দ রাম পাড়া এলাকায় রাস্তার উপর একটি পাহাড় ধসে পড়ে। যার কারণে বুধবার সকাল থেকে সাজেকে যানচলাচল বন্ধ রয়েছে।
এতে করে সাজেকের সাথে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ সম্পূর্নরূপে বন্ধ হয়ে গেলেও কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উক্ত এলাকায় কোনো বসতি ছিলোনা বলেও জানিয়েছেন তিনি।
ইতিমধ্যেই সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে বাঘাইহাট সেনা জোনের সেনাবাহিনীর সদস্যরা ধ্বসে পড়া পাহাড়ি মাটি সরাতে কাজ চালিয়ে যাচ্ছেন। বিকেল নাগাদ এই সড়কটি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দূর্ঘটনার ফলে সাজেকে অবস্থান করা পর্যটকদের পাশাপাশি পর্যটকবাহি ও পণ্যবাহি যানবাহন চলাচল বন্ধ থাকায় দূর্ভোগ সৃষ্টি হয়েছে।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited