আল মামুন | ০৩:১০ পিএম, ২০২২-১০-০৫
খাগড়াছড়ির দীঘিনালার দূর্গম বাবুছড়ায় বিনামূল্যে পাঁচশতাধিক রোগীকে চক্ষু চিকিৎসা ও ঔষধ বিতরন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। দীঘিনালা উপজেলা বাবুছড়ায় খাগড়াছড়ি সেনা রিজিয়ন আয়োজনে দীঘিনালা ৪ই বেঙ্গলে সহয়োগীতায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।
বাবুছড়া ইউনিয়নের বাবুছড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পাহাড়ি-বাঙালি সম্প্রদায়ের পাঁচ শতাধিক দুঃস্থ গরীব রোগীদের মাঝে এ চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন উদ্বোধন করেন,খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিএসপি,এনডিসি,পিএসসি।
উদ্ভোধন শেষে খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেড কমান্ডার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, পার্বত্য অঞ্চলে দূর্গম এলাকার জনগোষ্ঠির মানুষের পাশে আছে বাংলাদেশ সেনাবাহিনী। দূর্গম জনপদের লোকজনেরা সরকারী সুযোগ-সুবিধা সেবা নিতে আসতে অনেক সময় লাগে। তাদের বিভিন্ন শারীরীক সমস্যা গুলো দীর্ঘ দিন ধরে ভোগেন।
বিশেষ করে বৃদ্ধ বয়সে চক্ষু সমস্যাটা বেশি। তাই আমার চক্ষু চিকিৎসকের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে বিনামূল্যে চোখের চিকিৎসার ব্যবস্থা ও চশমা দিচ্ছি এবং সানি পারা রোগীদেরকে বিনামূল্যে অপরাশেন করানোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান।
মঙ্গলবার (৪ অক্টোবর ২০২২) বিকেলে আয়োজিত চিকিৎসা ক্যাম্পে চিচিৎসা নিয়ে মগা কার্বারী পাড়া এলাকার চক্ষু রোগি জ্ঞান রঞ্জন চাকমা(৬৫) বলেন, অনেক দিন ধরে চোখের সমস্যা নিয়ে ভুগছি টাকা অভাবে ডাক্তার দেখাতে পারছিনা। আর্মির ডাক্তার আমার চোখ পরীক্ষা করছে এবং ঔষধ দিয়েছে।সেনাবহিনীর চিকিৎসা নিতে এসে রুমি বড়ুয়া(৬০) আর্মিদের চিকিৎসা অনেক ভাল তাই চিকিৎসা নিতে আসছি।
এসময় উপস্থিত ছিলেন, দিঘীনালা জোনের ৪ই বেঙ্গল এর জোন কমান্ডার লেঃ কর্নেল রুমন পারভেজ, ক্যাপ্টেন মোস্তাফিজুর রহমান, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর জাহিদ হোসেন, দিঘীনালা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর আদিব, বাবুছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সন্তোষ জীবন চাকমা প্রমূখ।
মেডিকেল ক্যাম্পে সহকারী সার্জন ডা. জাহেদুল আলম,মেডিকেল আফিসার ক্যপ্টেন বাশার, মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোস্তাফিজ, চক্ষু ডা. প্লাবন দেব আবাসিক মেডিকেল অফিসার খাগড়াছড়ি চক্ষু হাসপাতাল, উপ-সহকারী মেডিকেল অফিসার নুর উদ্দিন, সহকারী সার্জন ডা. ঋতু বড়ুয়া ডাক্তার হিসেবে চিকিৎসা সেবা প্রদান করেন।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited