নিজস্ব প্রতিবেদক | ০৬:৪৯ পিএম, ২০২২-১০-০৭
প্রতি বছরের ন্যায় এবারও রাঙামাটিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২২ উপলক্ষে জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইয়ুথ অর্গানাইজেশন ফর ইউনিটি ট্রাস্ট অ্যান্ড হেল্প (ইয়ুথ) ও প্রয়াত সাংবাদিক মোস্তফা কামালের স্বরণে গঠিত ইয়ুথ মোস্তফা কামাল ফাউন্ডেশনের আয়োজনে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে রাঙামাটি শিশু একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি শাখাওয়াৎ হোসেন রুবেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রাক্তন জেলা পরিষদ সদস্য মনিরুজ্জামান মহসিন রানা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মিসেস অর্চনা চাকমা, দৈনিক রাঙামাটি পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ও ইয়ুথের উপদেষ্টা সুফিয়া কামাল ঝিমি, লাইফ লাইন ও হৃদয়ে রাঙামাটি সংগঠনের প্রতিষ্ঠাতা আরিফ উদ্দিন আরিফ। অনুষ্ঠানে ইয়ুথের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো: ইকবাল হোসেন এর সঞ্চলনায় ও আয়োজনের আহ্বায়ক ম্যারেলির এনির সভাপতিত্ব করেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রেসক্লাব সভাপতি-বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে এধরণের অনুষ্ঠানের আয়োজন করায় ইয়ুথ পরিবারের সকলকে ধন্যবাদ জানান। এরপাশাপাশি তিনি আগামীতেও ইয়ুথের সকল আয়োজনে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।
আলোচনা সভার পর চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীসহ অংশগ্রহণকারী সকল শিশুর হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited