কাপ্তাই প্রতিনিধি | ০৬:৫৭ পিএম, ২০২০-১০-১৭
খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি সাংসদ দীপংকর তালুকদার (এমপি) বলেছেন, রবি ঠাকুরের শাস্তি গল্পের ন্যায় বেগম রোকেয়ার আমল থেকেই ধীরে ধীরে নারীদের উন্নয়নের ফলে আমরা আজকের এই অবস্থানে এসেছি। বর্তমানে নারীরা অনেক বেশি স্বাধীনচেতা ও প্রতিবাদী। ধর্ষণ প্রসঙ্গেও অন্যান্য দেশের নারীদের মতো বাংলার মা-বোনেরা প্রশংসনীয় সাহসী প্রতিবাদ করছেন। নারীকে এগিয়ে নিতে প্রয়োজন দেশে সামাজিক সুস্থতার চর্চা করা। ধর্ষণ সহ সামাজিক অপরাধ রোধে তাই নারী সহ সকলকে আরও প্রতিরোধ মুলক পদক্ষেপ নিয়ে এগিয়ে আসতে হবে।
কাপ্তাই থানা পুলিশের আয়োজনে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে শনিবার (১৭ই অক্টোবর) সকালে অনুষ্ঠিত নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দিনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা, কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মো. মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, এলজিইডি রাঙামাটির নির্বাহী প্রকৌশলী আবু তালেব চৌধুরী, কাপ্তাই উপজেলা আ.লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, সা. সম্পাদক ইব্রাহীম খলীল, কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজ্জামেল হোসেনসহ আরও অনেকে।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited