আলমগীর মানিক | ০২:০৪ এএম, ২০২২-১০-১৫
আসন্ন নভেম্বর মাসের প্রথম সপ্তাহে ভারতের নয়া দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া “বন্যপ্রাণী অপরাধ সংক্রান্ত দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরামর্শ” বিষয়ক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মনোনীত হয়েছেন রাঙামাটির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল এর স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) সাইফুল ইসলাম অভি।
আগামী নভেম্বর মাসের তিন ও চার তারিখ দুই দিনব্যাপী আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে সারাদেশ থেকে মাত্র দুই জন আইনজীবিকে অংশগ্রহণের জন্য মনোনীত করেছে বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃপক্ষ।
রাঙামাটির স্পেশাল পিপি অ্যাডভোকেট সাইফুল ইসলাম অভি ছাড়াও অন্যজন হলে বাগেরহাট এর পাবলিক প্রসিকিউটর শেখ মোহাম্মদ আলী।
তারা দু’জনে ভারতের নয়া দিল্লীতে অনুষ্ঠিত হতে যাওয়া দক্ষিণ এশিয়ার বন্যপ্রাণী অপরাধ বিষয়ক এই বিশেষ আঞ্চলিক পরামর্শ বিষয়ক অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
গত ১১ অক্টোবর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো: আব্দুস সালাম মন্ডল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে(স্মারক নং-১০.০০.০০০০.১৪০.৪৬.০০১.২২.৯৬) এই তথ্য নিশ্চিত করা হয়।
পুরো দেশ থেকে মাত্র দুইজনের একজন রাঙামাটি থেকে মনোনীত করায় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আইনমন্ত্রী আনিসুল হকসহ সংশ্লিষ্ট্য সকল কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে অ্যাডভোকেট সাইফুল ইসলাম বলেছেন, নিঃসন্দেহে এটি একটি সম্মানিয় অর্জন,আমি আনন্দিত।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম বন্যপ্রাণী নির্ভর পাহাড়-পর্বত অরণ্যে ঘেরা একটি বিশেষায়িত একটি অঞ্চল। এই অঞ্চলেই আমার পেশাগত কর্মস্থল। তাই উক্ত দক্ষিণ এশিয়ার বন্যপ্রাণী অপরাধ সংক্রান্ত আঞ্চলিক পরামর্শ বিষয়ক উক্ত অনুষ্ঠানে অংশ নিয়ে আমি আমার জ্ঞানের পরিধি আরো বিস্তৃত করতে পারবো। সেখান থেকে প্রাপ্ত অর্জিত জ্ঞান পার্বত্য চট্টগ্রামের জনগণসহ পরিবেশের কল্যাণে আমি কাজে লাগাতে পারবো। তিনি সকলের নিকট দোয়া চেয়েছেন।
এদিকে, সারাদেশ থেকে দুই জনের এক রাঙামাটির অভি’কে মনোনীত করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে ষ্ট্যাটাসের মাধ্যমে অভির প্রশংসায় পঞ্চমুখ তার শুভাকাঙ্খীরা।
অ্যাডভোকেট সাইফুল ইসলাম অভি রাঙামাটিতে স্পেশাল পিপি হিসেবে যোগদানের পূর্বে চট্টগ্রাম পরিবেশ আদালতের বিভাগীয় স্পেশাল পিপি হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি রাজনৈতিকভাবে চট্টগ্রাম জেলা আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক, রাঙামাটির লংগদু উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited