স্মৃতিবিন্দু চাকমা | ০২:৩৯ এএম, ২০২২-১০-১৫
মহামারি কোভিড-১৯ এর কারণে দীর্ঘ দুই বছর তেমন উৎসবমুখর পরিবেশে কঠিন চীবর দানোৎসব হয়নি। তাই এবছর উৎসবমুখর পরিবেশে কঠিন চীবর দানোৎসব উদযাপন করা হয়। আজ ১৪ অক্টোবর ২০২২ জুরাছড়ি সুবলং শাখা বনবিহারে ৩০ তম কঠিন চীবর দানোৎসবে বাংলাদেশের সর্ববৃহৎ নব নির্মিত বুদ্ধমূর্তি এবং বড় নির্মাণাধীন মন্দিরের জন্য জেলা পরিষদ সদস্য প্রবর্তক চাকমা ও জ্ঞানেন্দু বিকাশ চাকমা নগদ ২ লক্ষ ত্রিশ হাজার টাকা বিহার পরিচালনা কমিটির সভাপতি ধল কুমার চাকমার হাতে তুলেদেন।
অনুষ্ঠানে প্রবর্তক চাকমা পূণ্যার্থীদের উদ্দেশ্য করে বলেন, ধর্ম মানুষকে আদর্শিত গড়ে তুলে, তার পাশাপাশি যাহাতে নিজের সংস্কৃতিকে যাহাতে বিশ্বের দরবারে উপস্থাপন করা যায় সেজন্যে আগামী নভেম্বর মাসে বুদ্ধমূর্তি উদ্ধোধনী অনুষ্ঠানে পাহাড়ি সম্প্রদায়ের মেয়েদের নিজস্ব পোশাক পড়ে অনুষ্ঠানে আসার জন্য অনুরোধ করেন।
অনুষ্ঠানে প্রধান শিক্ষক নিত্যানন্দ চাকমা ও সঞ্জীব চাকমা সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রচারক চাকমা। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, সাবেক জেলাপরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা। সকল প্রকার অশুভ শক্তি দুরহয়ে যাহাতে বিশ্বের সকল প্রাণী সুখে শান্তিতে থাকতে পারে এসব মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা পাঠ করেন ধল কুমার চাকমা।
এতে বুদ্ধমূর্তি দান, কঠিন চীবর দান, কল্পতর
দান সহ নানাবিধ দানানুষ্ঠান সম্পাদন করা হয়। এসময় দায়ক দায়িকাদের উদ্দেশ্য করে স্বধর্ম দেশনা প্রদান করেন আর্যনন্দ মহাস্থবির, বুদ্ধশ্রী মহাস্থবির।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited