নিজস্ব প্রতিবেদক | ০১:৪০ পিএম, ২০২২-১০-১৮
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৯তম জন্মদিন ও "শেখ রাসেল দিবস ২০২২"পালন উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসন কর্তৃক জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বঙ্গবন্ধু শিক্ষাবীমার মরণোত্তর দাবীর (বৃত্তি) চেক হস্তান্তর করা হয়।
মাননীয় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উদ্যোগে ২০২১ সালের জাতীয় বীমা দিবসে জীবন বীমা কর্পোরেশনের মাধ্যমে দেশব্যাপী চালুকৃতবঙ্গবন্ধু শিক্ষাবীমার ১ম মৃত্যু দাবীর বৃত্তির চেক গ্রহণ করেন রাণী দয়াময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী ত্রিশাল তালুকদার।
ত্রিশাল তালুকদারের অভিভাবক ও মাতা দিপালী চাকমার মৃত্যুজনিত কারণে শিক্ষাবৃত্তি হিসেবে তার ১৮ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত মাসিক ৫০০/-(পাঁচশত টাকা) হারে এ বৃত্তি পেয়ে যাবেন যা প্রতিমাসে তার ব্যাংক হিসাব-এ জমা হবে।
মাননীয় জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে মাননীয় সংসদ সদস্য দীপংকর তালুকদার, পার্বত্য চটগ্রাম উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন রোমান, জীবন বীমা কর্পোরেশন চট্টগ্রাম রিজিওনাল অফিসের ম্যানেজার নুরুদ্দিন মোহাম্মদ তৈয়ব, রাঙামাটি সেলস অফিসের ইনচার্জ তপন কুমার ভট্টাচার্য, কর্মকর্তা ঝুমুর চাকমাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিয়া সুলতানা এবং জেলার বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। শেখ রাসেল দিবসে সরকারের এ রকম একটি প্রশংসনীয় উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited