বাঘাইছড়ি প্রতিনিধি | ০৪:১১ পিএম, ২০২২-১০-২০
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক হাউজ পাড়া এলাকায় একদিনের ব্যবধানে আবারো নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই চাঁদের গাড়ী শত ফুট নিচে পাহাড়ী খাদে পড়ে ১২ যাত্রী গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুর ১২টায় সাজেকের কংলাক পাড়া থেকে যাত্রী নিয়ে মাচালং বাজারে যাওয়ার পথে রুইলুই পাহাড় নামার সময় চাঁদের গাড়ী (ঢাকা- ঘ ৫৭৬১) নিয়ন্ত্রণ হারিয়ে হাউজ পাড়ায় আনুমানিক ১০০ ফুট গভীর পাহাড়ী খাদে পড়ে যায়। এতে গাড়ীতে থাকা সবাই আহত হয়েছে।
আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান অতুলাল চাকমা।
দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের একটি দল স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। আহতরা সবাই সাজেকের স্থানীয় বাসিন্দা।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুরুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, সাজেক-বাঘাইহাট সড়কে যান চলাচল বেড়ে যাওয়ায় ইদানীং দুর্ঘটনা বেড়েছে। পুলিশের পক্ষ থেকে শীঘ্রই চালক ও মালিক সমিতির সাথে কথা বলে একটি নিয়মের মধ্যে নিয়ে আসার পদক্ষেপ নেয়া হবে। এছাড়া আজকের পর থেকে এই সড়কে ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোন চালক গাড়ী নিয়ে বের হতে পারবে না। প্রশাসন সেই পদক্ষেপ নিয়েছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার বলেন, একটি পর্যটন এলাকায় এভাবে পর পর দুর্ঘটনা দুঃখজনক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীঘ্রই মোবাইল কোর্টের মাধ্যমে ফিটনেস বিহীন যানবাহন ও লাইসেন্স বিহীন চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited