আলমগীর মানিক | ০২:৫১ এএম, ২০২২-১০-২২
অবৈধভাবে পাহাড়ি চোলাই মদ তৈরি করে বিক্রিকালে মদসহ হাতেনাতে এক নারীব্যবসায়িকে আটক করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ। চন্দ্রঘোনা থানাধীন চিৎমরম ইউনিয়নের দূর্গম ফুইট্যাছড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে অভিযান পরিচালনা করে অংক্রাসং মার্মা (৪২)কে স্থানীয় জনসাধারণের সম্মুখে আটক করা হয়। আটকের সময় তার কাছ থেকে ১০লিটার ওজনের ১৩টি মদভর্তি প্লাষ্টিকের কনটেইনার জব্দ করা হয়।
চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার জানিয়েছেন, উক্ত ঘটনাস্থলে মদ বিক্রি হচ্ছে এমন সংবাদ সোর্সের মাধ্যমে পাওয়া যায়। এরপর আমাদের উদ্বর্তন কর্তৃপক্ষ সুযোগ্য পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার) মহোদয়ের দিক নির্দেশনায় সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজস্থলী সার্কেল)মোঃ আবুল কাশেম চৌধুরী, মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্ব¡াবধানে ঘটনাস্থলে আমি ও ইন্সপেক্টর ইসতিয়াক আহমেদ এর নেতৃত্বে এসআই(নিঃ)আজিজ, এএসআই (নিঃ)মেসবাহ, এএসআই(নিঃ)মোঃ সোহেল ব্যাপারী, এএসআই(নিঃ)আতিকুল ইসলাম এবং সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে বিশেষ অভিযান পরিচালনা করি।
অভিযানে চিৎমরম ইউনিয়নের দূর্গম ফুইট্যাছড়ি এলাকার অংক্রাসং মার্মা (৪২)স্বামী-মংসানু মার্মা মাতা-মৃত নাংসুইউ মার্মা সাং-ফুইট্যাছড়ি ১নং ওয়ার্ড থানা-চন্দ্রঘোনা জেলা-রাঙামাটিকে তাহার বসতঘর হইতে ১৩টি সাদা প্লাস্টিকের কন্টেনারে প্রতিটিতে ১০ লিটার করে ১৩০ লিটার চোলাইমদ অবৈধ ভাবে হেফাজতে রেখে বিক্রয়করা কালীন স্থানীয় কারবারী ও গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আটক করা হয়।
আসামী এতো বিশাল মজুদ এর পক্ষে কোন কিছু উপস্থাপন করিতে না পারায় তাহার বিরূদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। চন্দ্রঘোনা থানায় দায়েরকৃত মামলা নাম্বার-২, তারিখ: ২১/১০/২০২২ইং। শনিবার আটকৃতকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলেও জানিয়েছেন ওসি ইকবাল বাহার।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited