নিজস্ব প্রতিবেদক | ০১:৩২ পিএম, ২০২২-১০-২২
আলমগীর মানিক
রাঙামাটি-জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সকালে রাঙামাটি শহরে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
রাঙামাটি জেলা প্রশাসন ও বিআরটিএ রাঙামাটি সার্কেলের আয়োজনে শহরের হ্যাপিরমোড় থেকে বর্ণাঢ্য র্যালীটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি জেলা প্রশাসক কার্যলয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এদিবসের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাঙামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আল মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক এসএম ফেরদৌস ইসলাম, সহকারী কমিশনার বিজয় কুমার জোয়ার্দার,বিআরটিএ ইন্সপেক্টর আতিকুর রহমান, রাঙামাটি মোটরযান পরিদর্শক কামাল আহমেদ, রাঙামাটি অটো রিক্সা চালক কল্যাণ সমিতির সভাপতি পরেশ মজুমদার, ট্রাক-শ্রমিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন প্রমূখ।
সভায় বক্তারা, সড়ক দুর্ঘটনা রোধে ব্যাপকভাবে জনসচেতনতা সৃষ্টির ক্ষেত্রে সবাইকে এগিয়ে আসা এবং ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলতে হবে। সরকার সড়ক পরিবহন ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়নের পাশাপাশি নিরাপদ সড়ক ব্যবস্থা জোরদার করার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সরকার। নারী, শিশু, প্রতিবন্ধী ও বয়স্কদের গণপরিবহনে যাতায়াত নিশ্চিত করতে পরিবহন মালিক, শ্রমিক ও যাত্রীদের প্রতি আহ্বান জানান।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited