নিজস্ব প্রতিবেদক | ০৫:২৯ পিএম, ২০২২-১০-২২
আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তালিকায় থাকা বিপন্ন প্রজাতির 'বেঙ্গল স্লো লরিস' নামের একটি লজ্জাবতী বানর কাপ্তাইয়ের ব্যঙছড়ি বিটের গভীর অরণ্য থেকে উদ্ধার করা হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় কাপ্তাই বনবিভাগ দেশের অতিবিপন্ন প্রাণীর তালিকায় থাকা 'বেঙ্গল স্লো লরিস' নামের এই লজ্জাবতী বানরটিকে উদ্ধার করতে সক্ষম হয়।
কাপ্তাই বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ জানান, কাপ্তাই জাতীয় উদ্যানের আওতাধীন কাপ্তাই রেঞ্জের ব্যাঙছড়ি বিটের গহীন অরণ্যে গোপন সংবাদের ভিত্তিতে খবর পান যে, কোন এক পাহাড়ি ব্যাক্তি লজ্জাবতী বানর টি পাচার করা উদ্দেশ্য নিয়ে যাচ্ছে।
এমতাবস্থায় সংবাদ পেয়ে ঘটনাস্থলে রওনা হই কাপ্তাই বনবিভাগের সদস্যদের নিয়ে । পরে বনবিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে ওই পাচারকারী ২০১৫ অনুযায়ী রেডলিস্টে থাকা একদম সংকটাপন্ন বিরল প্রজাতির লজ্জাবতী বানরটি কাগজের বাক্স বন্দী অবস্থায় ফেলে রেখে দৌঁড়ে জঙ্গলে পালিয়ে যায় ।
পরে কাপ্তাই বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ এর নেতৃত্বে সঙ্গীয় বনপ্রহরী মোঃ গিয়াসউদ্দিন ,মোঃ আবু বক্কর, মোঃ আক্তার হোসেন পিএম বানরটিকে উদ্ধার করেন। উদ্ধার হওয়ার পর প্রাণীটি রাঙামাটির বন সংরক্ষক মোঃ মিজানুর রহমান ও পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ছালেহ মোঃ শোয়ইব খান এর নির্দেশ ও দিকনির্দেশনা মোতাবেক শনিবার রাত ৮টায় কাপ্তাই জাতীয় উদ্যানের গহীন অরণ্যে অবমুক্ত করবেন বলে নিশ্চিত করেছেন কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited