বাঘাইছড়ি প্রতিনিধি | ০১:১০ পিএম, ২০২২-১০-২৩
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং বাজার এলাকায় চাঁদাবাজি ৩ লাখ টাকাসহ ইউপিডিএফ প্রসিত দলের কালেক্টর রুপিন ওরফে রবিন চাকমা (২৬) কে আটক করেছে যৌথ বাহিনী।
এসময় তার কাছ থেকে একটি প্লাটিনা মোটরসাইকেল, চাঁদা আদায়ের রশিদ বই, মোবাইল ফোন ও একটি দাড়ালো ছুরি উদ্ধার করা হয়।
২২ অক্টোবর শনিবার দুপুর ২ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে মাচালং এলাকায় তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে বিকাল ৫ ঘটিকায় আটক মালামালসহ সাজেক থানায় হস্তান্তর করা হয়।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন আটক রুপিন ওরফে রবিন চাকমা ইউপিডিএফ প্রসিত দলের একজন সক্রিয় সদস ও কালেক্টর বলে শিকার করেছে তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
আটক রবিন চাকমা জারুলছড়ি গ্রামের ইন্দ্রবান চাকমার ছেলে। এদিকে আটক রুপিন ওরফে রবিন চাকমার বিষয়ে ইউপিডিএফ প্রসিত দলের সাজেক ইউনিয়নের সমন্নয়ক আর্জেন্ট চাকমা বলেন রবিন চাকমার সাথে ইউপিডিএফের কোন সম্পর্ক নেই সে একজন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited