নিজস্ব প্রতিবেদক | ০১:৩২ পিএম, ২০২২-১০-২৯
মো.গোলামুর রহমান
কমিউনিটি পুলিশিংয়ে মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র এ শ্লোগানকে সামনে রেখে রাঙ্গামাটির লংগদু উপজেলায় লংগদু থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশং ডে ২০২২ ইং পালন করা হয়। শনিবার (২৯ অক্টোবর) সকাল দশটায় লংগদু থানার সামনে থেকে র্যালী বের করে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পাবলিক লাইব্রেরি মিলায়তনে এসে আলোচনা সভায় একত্রিত হয়।
আলোচনা সভায়, লংগদু থানা তদন্ত অফিসার সানজিদ আহম্মেদ এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।তিনি বলেন পুলিশ জনগণের বন্ধু এটা বর্তমান ওসি সাহেব সাধারণ মানুষকে বুঝার সুযোগ করে দিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা অপরসীম।
সভায় লংগদু থানা অফিসার ইনচার্জ আরিফুল আমীন এর সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম (ঝান্টু), উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম,উপজেলা কমিউনিটি পুশিং এর যুগ্ম সাধারন সম্পাদক আজগর আলী,লংগদু উজেলা কমিউনিটি পুলিশংয়ের মহিলা সম্পাদক ফাতেমা জিন্নাহ, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম,লংগদু প্রেসক্লাবের উপদেষ্টা এখলাছ মিঞা খান,কালাপাকুজ্জা ইউপি চেয়ারম্যান আব্দুল বারেক দেওয়ান,বগাচতর ইউপি চেয়ারম্যান আবুল বশর, লংগদু সদর ইউপি চেয়ারম্যান বিক্রম চাকমা (বলি),এছাড়াও আরো উপস্থিত ছিলেন, লংগদু থানা সদস্যরা, বিভিন্ন ইউপির চেয়ারম্যান, ইউপি সদস্য সহ সাধারণ জনগণ।
এসময় বক্তব্যে বক্তারা বলেন,এখন পুলিশেই জনতা,জনতাই পুলিশ, পুলিশ এখন সকল প্রকার অপরাধ দমনে সক্ষ ভূমিকা পালন করছে। তারা বলেন শুধু পুলিশিং কমিউনিটি গঠন করলে হবেনা, যেকোন বিষয় থানায় অভিযোগ করতে হবে, পুলিশ তার ব্যবস্থা নিবেন, তাহলেই দেশে শান্তি সম্প্রীতি বজায় থাকবে। তারা বলেন, বর্তমানে লংগদু থানার আইনশৃঙ্খলা শুধু ভালো নয়, অত্যান্ত ভালো।
লংগদু থানা অফিসার ইনচার্জ আরিফুল আমীনকে ধন্যবাদ জানিয়ে তারা বলেন, এ ওসি লংগদু এসে লংগদু উপজেলাকে সম্পূর্ণ পরিবর্তন করে দিয়েছেন। পুলিশের সাথে মানুষের বন্ধুত্বের সুযোগ করে দিয়েছেন। তাকে কখনো অন্যায় কাজে কেউ নিতে পারেনি।
লংগদু থানা অফিসার ইনচার্জ আরিফুল আমীন সভাপতিত্বে বলেন,বাংলাদেশ পুলিশ সর্বদা জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে, ১৯৭১ সাল থেকে শুরু করে দেশের যেকোন দুর্যোগ,আইনশৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গিবাদ নির্মূল,বাল্যবিবাহ,মাদক সহ বিভিন্ন পরিস্থিতিতে পুলিশ সর্বদা পরিস্থিতি স্বাভাবিক এবং ভালো রাখতে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা ভালো রাখলে দেশ ভালো থাকবে,জাতী ভালো থাকবে, এলাকা ভালো থাকবে। শেষে উপজেলা কমিউনিটি পুলিশং ও বিট পুলিশে শ্রেষ্ঠ পুলিশ হিসেবে পুরস্কিত হন এস আই আব্দুল খালেক, এ এস আই মিলনের পক্ষে পুরষ্কার নেন এস আই মশিউর,মাইনী ইউনিয়নের সেরা দফাদার রমজান।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited