কাপ্তাই প্রতিনিধি | ০২:০০ পিএম, ২০২২-১০-২৯
কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র" প্রতিপাদ্যে দেশের অন্যান্য স্থানের মতো শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় রাঙামাটির কাপ্তাই থানা ও চন্দ্রঘোনা থানার উদ্যোগে পৃথক পৃথক ভাবে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়।
এই উপলক্ষ্যে কাপ্তাই থানার উদ্যোগে উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের নতুন বাজার সিএনজি স্টেশন চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন এর সভাপতিত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আকতার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুই ছাইন চৌধুরী, ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ ও নতুনবাজার বনিক কল্যান সমিতির সাধারণ সম্পাদক মোঃ একরাম হোসেন।
সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, কাপ্তাই থানার পুলিশ সদস্য, পরিবহন শ্রমিক এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে একটি র্যালি কাপ্তাই নতুনবাজার এলাকা হতে শুরু হয়ে কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে আবারোও অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।
এদিকে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল বাহার চৌধুরী এর নেতৃত্বে রাইখালী বাজার হতে একটি বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে রাইখালী ইউনিয়ন পরিষদে গিয়ে শেষ হয়। পরে ২ নং রাইখালী ইউনিয়ন পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) ইশতিয়াক আহমেদ।
আলোচনায় বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা আওয়ামী শ্রম বিষয়ক সম্পাদক অজয় কুমার সেন, রাইখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার, ইউপি সদস্য মোঃ সেলিম, ব্যবসায়ী মুছা তালুকদার।
উভয় আলোচনায় বক্তারা বলেন, পুলিশে জনতা, জনতায় পুলিশ এই মুল মন্ত্রকে সামনে রেখে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে পুলিশ সদস্যরা এলাকায় অপরাধ প্রতিরোধ, নিবারন, নিয়ন্ত্রণ করে আসছেন। চোরাচালান সহ বিভিন্ন ধরনের অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে পুলিশ সদস্যরা জনগণ ও জনপ্রতিনিধিদের প্রতি অনুরোধ জানান।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited