নিজস্ব প্রতিবেদক | ০৮:২৬ পিএম, ২০২২-১০-৩০
হেলিকপ্টারের আকাশসীমা লঙ্ঘন, মর্টার হামলাসহ সীমান্তে উত্তেজনা তৈরির মতো কর্মকাণ্ডের জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী বিজিপি। ভবিষ্যতে সীমান্ত প্রটোকল ব্যত্যয় না হওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন মিনারমারের সীমান্ত রক্ষী বাহিনী।
রোববার কক্সবাজারের টেকনাফ শাহপরীরদ্বীপে সাউদার্ন পয়েন্ট রিসোর্টে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় সাড়ে ৪ ঘণ্টা বৈঠক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ বিজিপি।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বৈঠক শেষে বিকেলে সাংবাদিকদের এসব তথ্য জানান। এছাড়াও মাইন বিস্ফোরণ, মাদক চোরাচালান, রোহিঙ্গা অনুপ্রবেশসহ নানা বিষয়ে আলোচনা হয় বৈঠকে।
বিজিবির অধিনায়ক বলেন, সুনির্দিষ্টভাবে বিষয়গুলো প্রতিনিধি দলের কাছে তুলে ধরা হয়। তারা কিছু কিছু বিষয়ে ক্ষমা চেয়েছে এবং প্রতিশ্রুতও দিয়েছে ভবিষ্যতে ব্যত্যয় না ঘটার।
এদিকে সীমান্তে চলমান অস্থিরতার আতঙ্কিত এপারের বাসিন্দারা। অস্থিরতার তিন মাসের মাথায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ায় সীমান্ত পরিস্থিতি আবারও স্বাভাবিক হওয়ার প্রত্যাশা সাধারণ মানুষের।
এর আগে সকাল ৯টায় মিয়ানমারের পিইন ফিউ ১ নাম্বার বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ইয়ে ওয়াই শো’র নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল নাফনদী হয়ে টেকনাফ শাহপরীরদ্বীপ জেটিঘাটে পৌঁছালে তাদের স্বাগত জানান টেকনাফ ২ বিজিবির অধিনায়ক শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার। পরে সকাল পৌনে ১০টায় পতাকা বৈঠক শুরু হয়ে শেষ হয় দুপুর ২টায়। পরে বিকেল ৩টায় তারা নদীপথে বাংলাদেশ ত্যাগ করেন।
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের থানচি উপজেলার বলীপাড়া বাজারে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের রুমা উপজেলায় এক কিশোরীকে প্রায় চার মাস ধরে জিম্মি রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রহরী কনক কুমার চাকমাকে হত্যাচেষ্টার অভিযোগ উ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited