নিজস্ব প্রতিবেদক | ১০:৪২ পিএম, ২০২২-১১-০১
রাঙামাটি জেলার দুর্গম রাজস্থলীতে সেনাবাহিনী কাপ্তাই জোনের অটল ছাপ্পান্নের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ঘিলাছড়ি ইউনিয়নের তালুকদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ১লা নভেম্বর মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত ঘিলাছড়ির দুর্গম এলাকার প্রায় ৫ শতাধিক পাহাড়ি বাঙালী দুস্থ, অসহায় ও গরীব রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণ করা হয়েছে।
ঘিলাছড়ির তালুকদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফ্রি মেডিকেল ক্যাম্প কার্যক্রম শুভ উদ্বোধন করেন কাপ্তাই অটল ৫৬ বেঙ্গল সেনা জোনের রাজস্থলী সাব জোন কমান্ডার ক্যাপ্টেন আবিদ আহসান।এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র ওয়ারেন্ড অফিসার আশরাফ হোসেন, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, ৭ নং ওয়ার্ডের সদস্য জয়নুল তালুকদার সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. ক্যাপ্টেন মো.সাফাত চৌধুরীর নেতৃত্বে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক ২টি বুথে চিকিৎসা সেবা দেন। ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা প্রায় ৫০০ শত রোগীকে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়েছে বলে দায়িত্ব প্রাপ্ত চিকিৎসকরা জানান ।
ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চোখ, নাক-কান-গলা, হৃদরোগ ও বক্ষব্যাধী, লিভার-পরিপাক ও কিডনি, চর্ম ও যৌন, শিশু বিভাগ, ডায়াবেটিস ও ইউরিন, প্রসূতি ধাত্রীবিদ্যা ও স্ত্রী রোগ, নিউরো মেডিসিন, পেইন ক্লিনিক ও বাতের ব্যথা, ফিজিক্যাল মেডিসিন বিভাগে রোগীর চিকিৎসা করে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited