নিজস্ব প্রতিবেদক | ১১:০৭ পিএম, ২০২২-১১-০১
রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মচারী কল্যাণ পরিষদের অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১নভেম্বর) বিকেলে বোর্ডের প্রধান কার্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুভ উদ্বোধন করেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে এসময় বোর্ডের ভাইস চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) নুরুল আলম চৌধুরী, সদস্য-প্রশাসন (যুগ্ম সচিব) ইফতেখার আহমেদ, সদস্য পরিকল্পনা মোঃ জসীম উদ্দিস (উপসচিব) উপস্থিত ছিলেন।
এছাড়া হিসাব রক্ষণ কর্মকর্তা কল্যাময় চাকমা, নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, গবেষণা কর্মকর্তা কাইংওয়াই ম্রো, বাজেট ও অডিট অফিসার মোঃ নুরুজ্জামান, সহকারী প্রকৌশলী মোঃ খোরশেদ আলম, সহকারী প্রকৌশলী ত্রয়া সরকার, ডজী ত্রিপুরা তথ্য অফিসার ও সহকারী পরিচালক সাগর পালসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীবৃন্দসহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তা এবং কর্মচারী কল্যাণ পরিষদের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
মোট ৫টি ইভেন্টে খেলা হবে। তার মধ্যে দাবা, লুডু, কেরাম, বাস্কেটবল এবং টেবিল টেনিস বিশেষভাবে উল্লেখযোগ্য।
ক্রীড়া প্রতিযোগিতায় উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মকর্তা/কর্মচারীরা হচ্ছে বোর্ডের সকল কর্মকান্ডের প্রাণ। বোর্ডের কর্মকর্তা/কর্মচারীদের পরিশ্রমের ফলে বোর্ড আজ পর্যন্ত টিকে আছে। তাদের কর্মশক্তিকে ধরে রাখার জন্য খেলাধুলা করা খুব প্রয়োজন। বোর্ডের কর্মচারী কল্যাণ পরিষদ কর্তৃক অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কর্মকর্তা/কর্মচারীদের অংশগ্রহণের ফলে সত্যি তাদের মনের শক্তি যোগাতে সাহায্য করবে। এধরনের ক্রীড়া অনুষ্ঠান আয়োজন করার জন্য কর্মচারী কল্যাণ পরিষদকে তিনি ধন্যবাদ জানান।
এসময় বোর্ডের ভাইস চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) নুরুল আলম চৌধুরী বলেন, প্রতিবছরের ন্যায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্মচারী কল্যাণ পরিষদ এবারেও অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২২ আয়োজন করছে তার জন্য আয়োজক কমিটিকে কৃতজ্ঞতা জানান। এধরনের অনুষ্ঠান ভবিষ্যতেও অব্যাহত রাখার জন্য আয়োজক কমিটির তিনি প্রতি আহবান জানান।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited