নিজস্ব প্রতিবেদক | ১১:০৯ পিএম, ২০২২-১১-০২
রাঙামাটি সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর তুষার কান্তি বড়ুয়া বলেছেন, খোদার কাছে এখন আমাদের প্রার্থনা বাংলাদেশে এবং বিশ্বে যেন শান্তি প্রতিষ্ঠিত হয়। তিনি বলেন, ইসলাম ধর্মে আছে অন্য ধর্মের প্রতি, মানুষের প্রতি সম্মান দেখাতে, আমরা সবাই যদি সেই আদর্শ মেনে চলি, তাহলে বিশ^ মানবতার জয় হবে।
প্রতিষ্ঠিত হবে শান্তি ও সম্প্রীতি। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই বাংলাদেশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আসুন বৈচিত্রের মাঝে আমরা সুখে শান্তিতে থাকতে চেষ্টা করি।
তিনি আজ বুধবার (২ নভেম্বর’২২) রাঙামাটি সরকারী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল ২০২২ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
কলেজের মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সহযোগী অধ্যাপক মোঃ জয়নাল আবেদিন।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর জাহেদা সুলতানা, সহযোগী অধ্যাপক রনজিত বিশ্বাস,বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব এসাসিয়েশনের শিক্ষা বিষয়ক উপদেষ্টা সামসুল মুখতাদির, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, প্রফেসর আবু ছৈয়দ চৌধুরী, প্রফেসর ফেরদৌস কবির।
প্রভাষক মুহাম্মদ ওয়ালিদ হোসেন। বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেনরাঙামাটি কলেজ গেইট মসজিদের ইমাম মাওলানা মোজাহেদুল ইসলাম। দোয়া ও মিলাদ মাহফিলে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ গ্রহন করেন।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited