নিজস্ব প্রতিবেদক | ১১:২১ এএম, ২০২২-১১-০৩
আজ ৩রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে রাঙামাটিতে জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ৩রা নভেম্বর) সকাল ৯ টায় জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, সাবেক সভাপতি চিংকিউ রোয়াজা, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনছুর আলী, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি দীপক কুমার চাকমা, জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক মোঃ শাওয়াল উদ্দিন, জেলা যুবলীগের সাধারন সম্পাদক নূর মোহাম্মদ কাজল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ শাওয়াল উদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আব্দুল জব্বার সুজন প্রমূখ।
সভায় বক্তারা বলেন, ৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যার পর বাংলাদেশকে পুরোপুরিভাবে মেধাশুন্য করতে স্বাধীনতা বিরোধী চক্ররা ৩রা নভেম্বর জেলের অভ্যন্তরে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিল।
বক্তারা বলেন, ৭৫ এর পরাজিত শক্তিরা আবারো একত্রিত হয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশ বিরোধী ষড়যেন্ত্রে লিপ্ত। এসব ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক থাকার জন্য সকল নেতাকর্মীকে আহবান জানানো হয়।
আলোচনা সভার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited