আলমগীর মানিক | ০২:০৩ পিএম, ২০২২-১১-০৫
আলমগীর মানিক
রাঙামাটির কাপ্তাই হ্রদে স্প্রিডবোট দূর্ঘটনায় পানির নীচে তলিয়ে যাওয়ার ২৪ ঘন্টায় নিখোঁজ দু’জনের খোঁজ মেলেনি। শুক্রবার দুপুরে এই দূর্ঘটনার পর থেকেই ঘটনাস্থলে উপজেলা প্রশাসনের নেতৃত্বে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। লংগদুর কাট্টলী বিলের গাছকাটা ছড়া এলাকায় শত মানুষের উপস্থিতিতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয় জেলেরা উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।
এই দূর্ঘটনায় পতিত স্প্রিডবোটটিতে যাত্রী পরিবহনের সময় যাত্রীদের কোনো প্রকার লাইফ জ্যাকেট পরিধান করানো হয়নি বলে জানাগেছে।
শুক্রবার বিকেল তিন টার সময় রাঙামাটির কাপ্তাই হ্রদে বালুভর্তি ইঞ্জিনবোটের সাথে স্প্রিডবোটের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় লিটন চাকমা ও এলিনা চাকমা নামের দুই যাত্রী কাপ্তাই হ্রদের পানির নীচে তলিয়ে যায়। এসময় উক্ত স্প্রিডবোটে থাকা আরো ৭জন যাত্রীকে আহতাবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। নিহতদের মধ্যে লিটন চাকমা পেশায় শিক্ষক ও এলিনা চাকমা শিজক কলেজের উম্মুক্ত বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানাগেছে।
জানাগেছে, বালুভর্তি দেশীয় ইঞ্জিনবোটটি রাঙামাটি থেকে ছেড়ে লংগদু যাচ্ছিলো এবং যাত্রীবাহি স্প্রিডবোটটি রাঙামাটির রাজবন বিহারে আজ অনুষ্ঠিত হতে যাওয়া কঠিন চীবর দানানুষ্ঠানে যোগদানের জন্য আসতেছিলো। বালুভর্তি বোটটির চালক নজরুল ইসলাম জানান, আমি বোটে নামাজ পড়ে ছাদে উঠতেই দেখি স্প্রীট বোট টি আমার বোটের কাছাকাছি, ফলক পড়তেই এসে মুখোমুখি সংঘর্ষ হয়ে যায়।
স্প্রীট বোট চালক হিমেল চাকমা বলেন, হঠাৎ আমার চোখের মধ্যে কিছু একটা পড়েছে বলে মনে হয়। তখন আমি এক হাতে চোখ পরিষ্কার করতে থাকি তখনই মুখোমুখি হয়ে সংঘর্ষ হয়ে যায়।
লংগদু থানার অফিসার ইনচার্জ আরিফুল আমীন জানিয়েছেন, ঘটনাটি জানার পরপরই আমরা আমাদের পুলিশসহ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে উদ্ধার তৎপরতা শুরু করেছিলাম। রাত হয়ে যাওয়ায় পরদিন আজ শনিবার সকাল সাড়ে আটটা থেকে আবারো উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। উপজেলা প্রশাসন, থানা পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয় জেলেদের সহায়তায় উদ্ধার অভিযান চলছে বলেও জানাগেছে।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited