আজগর আলী খান | ১১:১৮ পিএম, ২০২২-১১-০৫
রাঙ্গামাটি সংসদীয় আসনের সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেন, সকল ধর্মে শান্তির কথা বলা আছে। ধর্মকে ব্যবহার করে যারা শান্তি বিনষ্ট করে তারা কখনো ধার্মিক হতে পারে না, তারা সমাজের কীট।
তাদেরকে সকলে মিলে বয়কট করতে হবে। তিনি বলেন, সরকার সকল সম্প্রদায়ের উন্নয়নের কাজ করছে। এই উন্নয়ন ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের কাছে তিনি দোয়া চাইলেন দীপংকর তালুকদার এমপি।
তিনি বলেন ধর্ম যার যার উৎসব সবার। ধর্মে কোন হিংসা অহংকার লেখা নেই। আমাদের মধ্যে হিন্দু বৌদ্ধ মুসলিম সবাই এক সাথে বসবাস করে আসলে বাংলাদেশ একটি সোনার মডেলে রুপান্তরিত হবে।
শনিবার (৫ নভেম্বর) রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার ৩নং বাঙালহালিয়া ইউনিয়ন এর বাঙালহালিয়া শ্রী শ্রী রাধামদন গোপাল গিরিধারী সেবাকুন্জে শ্রী শ্রী গিরিরাজ গোবর্দ্ধন পূজা ও অন্নকূট স্বরণ সভা উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে একথা বলেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুই ছাইন, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা,ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, কাপ্তাই ইউপি চেয়ারম্যান আবদু লতিফ,বাঙালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, উৎসব কমিটির সভাপতি হারাধন কর্মকার সহ গনমাধ্যম কর্মী, জনপ্রতিনিধি ও ধর্মীয় গুরুজন উপস্থিত ছিলেন।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited