নিজস্ব প্রতিবেদক | ১১:২৪ পিএম, ২০২২-১১-০৫
মো.গোলামুর রহমান
রাঙ্গামাটির লংগদু উপজেলা লংগদু প্রেসক্লাবের পক্ষ থেকে লংগদু থানা অফিসার ইনচার্জ কে বিদায়ী সংবর্ধনা প্রদান এবং নতুন অফিসার ইনচার্জ কে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করা হয়।
শনিবার ( ০৫ নভেম্বর) বিকাল ৪.০০টায় লংগদু উপজেলা প্রেসক্লাব মিলায়তনে উক্ত বিদায়ী সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে লংগদু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু দরদা আরমান খান এর সঞ্চালনায়,লংগদু প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে, সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লংগদু থানা অফিসার ইনচার্জ মো.আরিফুল আমিন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লংগদু থনায় নবাগত অফিসার ইনচার্জ ইকবাল উদ্দীন,লংগদু থানা ওসি তদন্ত সানজিদ আহমেদ,লংগদু থানা এস আই মশিউর রহমান, লংগদু প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা এখলাছ মিঞা খানসহ ক্লাবের সকল সদস্যগণ।
অনুষ্ঠানে লংগদু থানা অফিসার ইনচার্জ কে প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। একই সময় নবাগত অফিসার ইনচার্জ ইকবাল উদ্দীন কে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। এসময় সংবর্ধিত অতিথি বলেন, সাংবাদিকরা জাতীর দর্পণ, আমি আশা রাখবো সবাই নিজেদের স্থান থেকে দেশ ও জাতীর জন্য কাজ করবেন। আমাদের প্রশাসনও আপনাদের পাশে আছে থাকবে।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited