নিজস্ব প্রতিবেদক | ০৯:৩৪ এএম, ২০২২-১১-০৬
বান্দরবানে সরকারী প্রাথমিক শিক্ষক নিয়োগে স্থায়ী বাসিন্দার সনদ (স্থানীয় বোমাং রাজার সনদ) জালিয়াতির দায়ে ৯ জনের নিয়োগ বাতিল করেছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।
তারা হলেন, বান্দরবান সদরের আর্মি পাড়ার মোঃ নাছির আলমের স্ত্রী আইরিন আক্তার মিতু, সুয়ালকের নুরুজ্জামানের ছেলে মো: তারেকুজ্জামান, লামার মঞ্জরুল আলমের মেয়ে নাহিদ সোলতানা, লামার জামাল উদ্দিনের ছেলে মুহাম্মদ সাইফুল ইসলাম, লামার মো: লাল মিয়ার ছেলে মো: রহিম উদ্দিন, নাইক্ষ্যংছড়ির মৃত আব্দুল জব্বারের মেয়ে রহিমা বেগম,নাইক্ষ্যংছড়ির মগান মারমার ছেলে ছায়ামং মারমা, উজ্জ্বল কুমার দাশের স্ত্রী অগ্নি দাশ ও রুমার মোঃ মনিরুজ্জামান মোল্লার ছেলে নাঈম মাহামুদ শাওন,
বৃহস্পতিবার (৩নভেম্বর) সন্ধ্যায় জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি সনের ১২অক্টোবর নিয়োগ কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক বান্দরবান পার্বত্য জেলা পরিষদে ন্যস্ত জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের সহকারী শিক্ষক নিয়োগে সহকারী শিক্ষক পদে চূড়ান্ত বাছাইকৃত ৯ জন প্রার্থীর স্থায়ী বাসিন্দা সনদ জালিয়াতির বিষয়টি প্রমাণিত হওয়ায় তাদের প্রার্থীতা বাতিল করা হলো। তাদের এ ধরণের অসদাচরণ অবলম্বনের জন্য এ জেলার পরবর্তী সকল প্রাথমিক শিক্ষক নিয়োগে তাদেরকে অযোগ্য ঘোষণা করা হলো।
এ ৯জন প্রার্থী জেলা পরিষদে ন্যস্ত প্রাথমিক শিক্ষা বিভাগের নিয়োগ পরীক্ষায় চুড়ান্ত পর্যায়ে নিয়োগ পেয়েছিলেন।
উল্লেখ্য, গত ৪ মাস আগে পার্বত্য জেলা পরিষদে ন্যস্ত প্রাথমিক শিক্ষা বিভাগের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ২৭৬ জন প্রার্থী চুড়ান্ত পর্যায়ে উত্তীর্ণ হয়। এদের মধ্যে ৯ জনের বান্দরবানের বোমাং রাজার সনদ জালিয়াতির অভিযোগ আসায় তাদের নিয়োগ স্থগিত রাখা হয়। পরে নিয়োগ কমিটি অধিকতর যাছাই-বাছাই করে বোমাং রাজার স্থায়ী বাসিন্দার সনদ জালিয়াতির বিষয়টি প্রমাণ হয়। ফলে ওই ৯ জনের প্রার্থীতা বাতিলের সুপারিশ করে নিয়োগ কমিটি।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited