নিজস্ব প্রতিবেদক | ১০:০৮ এএম, ২০২২-১১-০৬
মো: গোলামুর রহমান-লংগদু
রাঙামাটির লংগদুতে শুক্রবার বিকেলে বালুভর্তি বোট ও স্পিডবোট এর মুখোমুখি সংঘর্ষের ঘটনায় কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে যাওয়া দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। দূর্ঘটনার অন্তত ৪০ ঘন্টা পর কলেজ শিক্ষার্থী রিটন ও এলিনা চাকমার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রাঙামাটি ফায়ার সার্ভিসের এডি আবু জাফর।
নিখোঁজের ৩৬ ঘন্টা পর শনিবার দিবাগত রাত তিনটার সময় এবং রোববার ভোর ৬টার সময় এলিনা চাকমাকে স্থানীয় জেলেদের মাধ্যমে খবর পেয়ে উদ্ধার করা হয়। নিহতরা উভয়েই শিজক কলেজের উম্মুক্ত বিশ^বিদ্যালয়ের এইচএসসি’র শিক্ষার্থী বলে জানাগেছে।
এদিকে নিহতের মরদেহ উদ্ধারের পর লংগদু থানার এসআই মশিউর রহমান ও এসআই শাহাবুর আলম শিহাবের নেতৃত্বে পুলিশের একটি টিম মরদেহগুলো উদ্ধার করে লংগদু থানায় নিয়ে যায়।
লংগদু থানার অফিসার ইনচার্জ আরিফুল বলেন, আমাদের পুলিশ ফায়ার সার্ভিসের সাথে উদ্ধার অভিযানে প্রথম দিন থেকে ঘটনাস্থলে ছিলো।
গত ৪ নভেম্বর শুক্রবার দুপুর ৩টার দিকে বাঘাইছড়ি থেকে ছেড়ে আসা স্পিডবোট ও রাঙামাটি থেকে ছেড়ে আসা বালুভর্তি বোটের সাথে ধাক্কা লেগে স্প্রিডবোটটি দুমড়েমুচড়ে যায়। এসময় স্প্রিডবোটটিতে থাকা ৯জন যাত্রীর সকলেই কাপ্তাই হ্রদে পানিতে পড়ে যায়।
স্থানীয়রা এগিয়ে এসে ৭জনকে আহতাবস্থায় উদ্ধার করতে পারলেও রিটন ও এলিনা নামের দুই শিক্ষার্থী হ্রদের পানির নীচে তলিয়ে যায়। স্প্রিডবোট চালকের খামখেয়ালীতেই এই দূর্ঘটনা ঘটেছে এবং স্প্রিডবোটে থাকা যাত্রীদের কারো গায়েই জীবন রক্ষাকারী জ্যাকেট পরিধান ছিলোনা বলেও জানিয়েছে স্থানীয়রা।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited