নিজস্ব প্রতিবেদক | ০৬:০০ পিএম, ২০২২-১১-০৮
রাঙামাটি রাজস্থলীর তিন নং বাঙালহালিয়া ইউনিয়নের শফিপুরে ধর্ষণ মামলার এক আসামী কে গ্রেপ্তার করছে পুলিশ। মঙ্গলবার তাকে রাঙামাটি আদালতে প্রেরণ করা হবে বলে পুলিশ সূত্রে জানাযায়। গ্রেপ্তার কবির হোসেন( ৪৮) একজন পেশায় গরুর ব্যবসায়ী এবং উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের শফিপুর এলাকার মজিবুর রহমানের ছেলে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, কবির হোসেন একই এলাকার স্বামী পরিত্যাক্ত মৃত তোহা আহম্মদের মেয়ে (ছদ্দনাম) রোজিনা কে দফায় দফায় ধর্ষণ করে। ফলে মেয়েটি গর্ভপাত হওয়ার পর সন্তান ভূমিষ্ট হয়।
বিষয় টি কাউকে না বলার জন্য কবির প্রতিনিয়ত ভিকটিম ও ভিকটিমের ৭ বছরের ছেলে সন্তান কে প্রানে মেরে ফেলার হুমকি দিয়ে আসছে।
বিষয় টি জানাজানি হলে এলাকায় তোলপার সৃষ্টি হয়। বিষয়টি সংশ্লিষ্ট ইউপি সদস্য আবদুল কাদের হাওলাদার বলেন,ভিকটিম কে আইনের আশ্রয় নেওয়ার জন্য।
পরে ভিকটিমের পরিবার বাদী হয়ে ৭ নভেম্বর চন্দ্রঘোনা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলার সূত্র ধরে পুলিশ কবির হোসেন কে রাতে আটক করে আজ মঙ্গলবার সকাল রাঙামাটি আদালতে প্রেরণ করা হবে বলে চন্দ্রঘোনা থানার ওসি (তদন্ত) ইসতিয়াক আহম্মেদ জানান।
চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, রাঙামাটি জেলার পুলিশ সুপার এর নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা রক্ষায় রাঙামাটি জেলার চন্দ্রঘোনা থানার পুলিশ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited