নিজস্ব প্রতিবেদক | ০১:০৪ এএম, ২০২২-১১-১০
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা মহিউচ্ছুন্নাহ দাখিল মাদরাসার দপ্তরী দিদারুল আলমকে গলা কেটে হত্যার ১২ ঘন্টার ব্যবধানে একই মাদরাসার ৬ষ্ট শ্রেণীর ছাত্র ছৈয়দুল আমিনকে আটক করেছে পুলিশ। ছৈয়দুল আমিন ওই এলাকার মো: হোসেনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে খুনের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানিয়ে পুলিশ।
বুধবার (৯ নভেম্বর) রাতে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ আটক ছৈয়দুল আমিনকে সঙ্গে নিয়ে আমতলীমাঠ ঘটনাস্থল খানাকা মসজিদের পুকুরের পশ্চিম পাশের ধান ক্ষেত থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা একটি দা উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থনিয়রা জানান, আটক ছৈয়দুল আমিন ও নিহত দিদারের মধ্যে গত সোমবার ৬ষ্ট শ্রেণীর এক ছাত্রীর বিষয়ে তর্কাতর্কি হয়। ছৈয়দুল আমিন ওই ছাত্রীর সঙ্গে ক্লাস রুমে একান্তে কথা বলার সময় দপ্তরী দিদার দেখে ফেলে। দিদার এই বিষয়টি মাদরাসা কতৃপক্ষকে জানালে ওইদিন মাদরাসায় বৈঠকে বসে শিক্ষকরা। ঘটনার একদিন পর মঙ্গবার সন্ধ্যায় দিদার আলমকে গলায় কুপিয়ে হত্যা করা হয়।
মাদরাসায় বৈঠকের সূত্র ধরে পুলিশ বুধবার সরেজমিন তদন্ত করে প্রকৃত আসামীকে আটক করতে সক্ষম হন। তবে এই বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ব্যবহৃত সরকারী মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছার ইমন জানান, আটক ছৈয়দুল আমিনকে নিয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে একটি রক্তমাখা দা উদ্ধার করে। নারী সংক্রান্ত বিষয়ে এই হত্যাকান্ড অনেকটা নিশ্চিত হওয়া গেছে বলে জানান তিনি।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited