নিজস্ব প্রতিবেদক | ১১:৫৭ এএম, ২০২২-১১-১১
পর্যটন শহর হিসাবে খ্যাত রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গাছড়া ৪১ বিজিবি ব্যাটালিয়ন সংলগ্ন প্যানোরোমা জুম রেস্তোরাঁর অভ্যন্তরে রিভার ভিউ পার্কে অত্যন্ত মনোমুগ্ধকর "লাভ লক" এর শুভ উদ্বোধন করা হয়েছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় কাপ্তাই ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল সাব্বির আহমেদ এর উদ্বোধন করেন। এইসময় চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং সহ হাসপাতালে কর্মরত বিদেশী চিকিৎসক এবং ব্যাটালিয়ন এর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কাপ্তাই ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল সাব্বির আহমেদ জানান, পৃথিবীর বিভিন্ন দেশে ভালবাসার নিদর্শন স্বরুপ লাভ লক সুপরিচিত। কর্ণফুলীর কোল ঘেঁষে অত্যন্ত নৈসর্গিক পরিবেশে স্থাপিত এই লাভ লক টির সৌন্দর্য যে কোনো দর্শনার্থীকে মুগ্ধ করবে।
চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং জানান, এই লাভ লক এর মাধ্যমে কাপ্তাইয়ের পর্যটন শিল্পকে ভ্রমন পিপাসুদের কাছে আরোও সুপরিচিত করে তোলা যাবে।
কাপ্তাই ব্যাটালিয়ন কর্তৃক আয়োজিত এর উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত হয়। এইছাড়া আমন্ত্রিত অতিথিদের লাভ লকে তালা লাগানোর মধ্য দিয়ে শুরু হয় যার সমাপ্তি হয় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এর মধ্য দিয়ে। কাপ্তাই বিজিবি ব্যাটালিয়ন এর সদস্য ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানটিতে কাপ্তাই শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্তের পরিচালনায় শিল্পীরা সংগীত পরিবেশন করেন। উক্ত অনুষ্ঠানে, ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার, কাপ্তাই উপজেলার নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং সহ বিজিবির সদস্য ও তাঁদের পরিবারবর্গ এবং হাসপাতালে কর্মরত দেশী ও বিদেশি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন এই লাভ লক টি কাপ্তাই পর্যটন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মনে করছেন বিজিবির কর্মকর্তারা।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited