নিজস্ব প্রতিবেদক | ০৫:৩১ পিএম, ২০২২-১১-১২
নানিয়ারচরে চোরাই মোটরসাইকেল চোর সিন্ডিকেটের মুল হুতা মামুন (২৮) কে আটক করেছে যৌথবাহিনী ও নানিয়ারচর থানা পুলিশ। আটক যুবক ফেনীর বাসিন্দা নুর উদ্দিনের পুত্র,বর্তমানে সে খাগড়াছড়ি সদরের শালবন এলাকায় বসবাস করেন।
শনিবার (১২নভেম্বর) সকালে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ সুজন হালদার। তিনি জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মামুন খাগড়াছড়ি ও রাঙ্গামাটির বিভিন্ন উপজেলা থেকে মোটরসাইকেল চুরি করে বড় সিন্ডিকেটের মাধ্যমে ক্রয় বিক্রয় করে আসছিল।তারই পরিপ্রেক্ষিতে গোপন তথ্যের ভিত্তিতে ১২ই নভেম্বর শনিবার সকালে নানিয়ারচর থানা পুলিশ ও যৌথ বাহিনীর সহযোগিতায় কুতুকছড়ি এলাকা থেকে আসামীসহ চোরাইকৃত মোটরসাইকেলটি উদ্ধার করতে সক্ষম হয়,মটর সাইকেলের নম্বর -চট্টমেট্রো ল-১৬৩৩১৪। তিনি আরও জানান, উক্ত মোটরসাইকেল চোর ও সিন্ডিকেটের সাথে যারা জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
আটক চোর খাগড়াছড়ি জেলার মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য ও দীর্ঘদিন ধরে জেলা ও বিভিন্ন উপজেলা থেকে মোটরসাইকেল চুরি করে রং চেসিজ ইত্যাদি পরিবর্তন করে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। এ চোর চক্রের একটি বিশাল সিন্ডিকেট রয়েছে বলে অভিযোগ নানা মহলের।তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে অন্যান্য চোরদেরও সনাক্ত করার জন্য আদালতে প্রেরন করা প্রস্তুতি নেওয়া হচ্ছে ।
অন্যদিকে নানিয়ারচর সেনাজোনের মিডিয়া পার্সন সূত্রে জানা গেছে, নানিয়ারচর সেনাজোন পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited