বান্দরবান | ০৫:৩৯ পিএম, ২০২২-১১-১২
আবহাওয়া পরিবর্তনের কারণে বান্দরবানে বাড়ছে নিউমোনিয়া ও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। ফলে জেলা সদর হাসপাতালে রোগীর চাপও বেড়েছে। তেমনী সিট খালি না থাকায় মেঝেতে চিকিৎসা দেওয়া হচ্ছে। বান্দরবান সদর হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ১৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া হাসপাতালের বহির্বিভাগ থেকে নিউমোনিয়ার চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে অনেকেই। একই সঙ্গে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৯ জন হাসপাতালে ভর্তি রয়েছে এবং গত তিনমাসে জেলায় ৭৬৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (১০ নভেম্বর) বান্দরবান সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, শিশুদের জন্য আলাদা ওয়ার্ড না থাকায় মহিলা ওয়ার্ডে শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে ওয়ার্ডে কোনো সিট খালি নেই। তাই সিট না পেয়ে হাসপাতালের মেঝেতেই চিকিৎসা নিচ্ছে অনেক শিশু।
শ্বাসকষ্ট জনিত রোগে ভর্তি হওয়া বালাঘাটা এলাকার চার বছর বয়সী আনিকা আফরার মা উম্মে হাসনা জানান, সপ্তাহ খানিক ধরে শ্বাসকষ্টে ভুগছিল আনিকা। ২৯ অক্টোবর, ২ ও ৫ নভেম্বরে ডাক্তার দেখিয়েছি। গত রাতে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় আফরাকে হাসপাতালে ভর্তি করাই। তবে সিট খালি না থাকায় ফ্লোরে চিকিৎসা নিতে হচ্ছে।
এ বিষয়ে বান্দরবান সদর হাসপাতাল আবাসিক কর্মকর্তা (আরএমও) ডাক্তার এস এম ইকবাল বলেন, হাসপাতালটি ১০০ শয্যার হলেও পুরুষ-মহিলা দুই ভাগে বিভক্ত। পুরুষ ওয়ার্ডে রোগীর সংখ্যা কম হলেও শিশু-মহিলা মিলে রোগীর সংখ্যা বেশি হওয়ায় ফ্লোরে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সিভিল সার্জন ডাক্তার নীহার রঞ্জন নন্দী বলেন, আবহাওয়া পরিবর্তনের কারণে বেশিরভাগ শিশুরা নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে থাকে। তাই এ সময়টাতে পরিবারের পক্ষ থেকে শিশুদের বাড়তি যতœ নিতে হবে। শিশুরা যাতে ঠান্ডা বা অতিরিক্ত গরম না লাগায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। বাসায় শিশুদের সঠিক ভাবে যদি যতœ নেয় তা হলে নিউমোনিয়া রোগে আক্রান্তের সংখ্যা অনেকাংশে কমে আসবে। তিনি আরও বলেন, বান্দরবান পাহাড়ি এলাকা হওয়ায় মশার উপস্থিতি বেশি। জেলায় আগে ম্যালেরিয়া, ট্রাইফয়েট, চিকনগুনিয়া রোগে আক্রান্তের সংখ্যা বেশি থাকলেও গত তিনমাস ধরে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। ডেঙ্গুর ধরণটি ক্লাসিক্যাল হলেও দ্বিতীয়বার একই রোগে আক্রান্ত হলে জীবননাশের সম্ভাবনা রয়েছে। তাই মশা থেকে সতর্ক থাকার পাশাপাশি ঘুমানোর আগে অবশ্যই মশারি ব্যবহার করতে সবাইকে পরামর্শ দেন তিনি।
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের থানচি উপজেলার বলীপাড়া বাজারে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের রুমা উপজেলায় এক কিশোরীকে প্রায় চার মাস ধরে জিম্মি রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রহরী কনক কুমার চাকমাকে হত্যাচেষ্টার অভিযোগ উ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited