বান্দরবান | ০৭:০২ পিএম, ২০২২-১১-১৩
বান্দরবান নাইক্ষ্যংছড়িতে তল্লাশি চালিয়ে বিদেশী সিগারেটসহ ৩ পাচারকারীকে আটক করেছে পুলিশ।
রবিবার (১৩ নভেম্বর) বিকালে ঘুমধুম ইউনিয়নের বড়বিল-মগঘাট মোড়ের পাকা রাস্তার উপর তাদেরকে আটক করা হয়।
আটককৃত- মোঃ আলম (২৯) ও আহাম্মদ (১৭), তারা দুজনই ঘুমধুম বড়বিল এলাকার বাসিন্দা। অপর একজন আফসার উদ্দিন (২১), সে রামু থানার ছাদির কাটা এলাকার আবুল বশরের ছেলে।
ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ(ইন্সপেক্টর) সোহাগ রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি নাম্বার বিহীন সিএনজি গাড়ি তল্লাশি করে চালানো হয়। এসময় ৫০ বক্স (৫০০প্যাকেট) বিদেশী সিগারেটসহ ৩ পাচারকারীকে আটক করা হয়।
নাইক্ষ্যংছড়ি থানা'র অফিসার ইনচার্জ কর্মকর্তা(ওসি) টানটুসাহ বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় থানায় মামলার প্রক্রিয়া চলমান।
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের থানচি উপজেলার বলীপাড়া বাজারে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের রুমা উপজেলায় এক কিশোরীকে প্রায় চার মাস ধরে জিম্মি রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রহরী কনক কুমার চাকমাকে হত্যাচেষ্টার অভিযোগ উ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited