মোঃ সোহরাওয়াদ্দী সাব্বির | ০১:০৮ পিএম, ২০২২-১১-১৬
রাঙামাটি শহীদ আবদুল আলী একাডেমি স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে আত্মহত্যা রোধ, মাদক, বাল্য বিবাহ, ইভটিজিং ও ধর্ষণ প্রতিরোধ এবং নৈতিক - মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে মতবিনিময় সভা ও শিক্ষার্থীদের শপথ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে রাঙামাটি শহীদ আবদুল আলী একাডেমি স্কুল এন্ড কলেজ লাল সবুজ উন্নয়ন সংস্থার উদ্যোগে এই মতবিনিময় সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় ।
এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, রাঙামাটি কোতয়ালী থানর অফিসার ইনচাজ ওসি আরিফুল আমীন, শহীদ আবদুল আলী একাডেমি স্কুল এন্ড কলেজের সহ-সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাওয়াল উদ্দিনসহ অনেকে।
রাঙামাটি শহরের শহীদ আবদুল আলী একাডেমির শিক্ষার্থীদের জঙ্গিবাদ, বাল্য বিবাহ, মাদক ও ধর্ষণকে লাল কার্ড প্রদর্শন করে শপথ বাক্য পাঠ করানো হয় । শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল-সবুজ উন্নয়ন সংঘের আয়োজিত সমাবেশে শিক্ষার্থীদের এই শপথ বাক্য পাঠ করান রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম।
এতে বক্তারা বলেন, মাদক, বাল্যবিয়ে, পালিয়ে বিয়ে করা, কিশোর গ্যাং, ইভটিজিং ইত্যাদি চলমান সামাজিক সমস্যা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির জন্য তোমাদের সঙ্গে আজ কথা বলতে এসেছি। দিন দিন এসব সমস্যা সমাজে প্রকট আকার ধারণ করছে। সবাইকে, সবার আগে নিজের এবং পরিবারের ভালো বুঝতে হবে বলে মন্তব্য করেন তারা।
এ সময় লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল জানান তারা টিফিনের টাকা বাঁচিয়ে গত সাড়ে ১১ বছর সারাদেশে শিক্ষার্থীদের সচেতন করতে কাজ করে যাচ্ছেন। রাঙামাটিতে তাদের আজকের অনুষ্ঠানটি ছিলো ১৪৩০ তম।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited