নানিয়ারচর সংবাদদাতা | ১২:১৫ পিএম, ২০২২-১১-১৭
রাঙামাটির নানিয়ারচরে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) গণতান্ত্রিক এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে বুড়িঘাট ইউনিয়নের ২নং ওয়ার্ড গুলসাছড়ি এলাকায় ৫'তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলের নেতাকর্মীরা মিলে এ আলোচনা সভা করে। এতে স্থানীয় কার্বারী শুদ্ধাধন চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর ইউনিট পরিচালক জ্ঞান চাকমা। সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, নানিয়ারচর ইউনিট কমান্ডার লিটন চাকমা, মৌজা কার্বারী বিমল বিহারী, প্রহ্লাদ চাকমা, হ্যলাতুঙা চাকমা, বিমল চাকমা ও সুমতি রঞ্জন চাকমা প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে জ্ঞান চাকমা বলেন, তপন জ্যোতি বর্মা ২০১৭সালের ১৫ই নভেম্বর ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমাদের মুক্তির আলো দেখিয়েছিলেন। এর আগে ১৯৯৮সালে ইউপিডিএফ গঠনের পরে তিনি ইউপিডিএফের একজন সিনিয়র কমান্ডার ছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন ইউপিডিএফ এর লক্ষ্য উদ্দেশ্য ভিন্ন কথা বলছে। তখন তিনি জুম্ম জণগনের মুক্তির কথা ভেবে ইউপিডিএফ (গণতান্ত্রিক) প্রতিষ্ঠা করেছেন। এম এন লারমা একজন অবিসংবাদিত নেতা ছিলেন। তার দেখানো পথেই বর্মা বাবু ইউপিডিএফ গণতান্ত্রিক প্রতিষ্ঠা করেন।
তিনি আরো বলেন, আমরা সাধারণ ভাবে বাঁচতে চেয়েছিলাম। কিন্তু আমাদের কে সাধারণ জীবন যাপন করতে দেয়নি আমাদেরই বিপথগামী কিছু ভাই। তারা আমাদের অনেক ভাই কে হত্যা করেছে। আমরা মারামারি খুনাখুনি নয় বরং সকলে ঐক্যবদ্ধভাবে বাঁচতে চেয়েছিলাম। তিনি গণতান্ত্রিক দলের পক্ষ থেকে সকল কে ঐক্যবদ্ধ থেকে সুন্দর সমাজ বিনির্মাণে কাজ করারও আহ্বান জানান।
বক্তব্যে বক্তারা বলেন, জনসংহতি সমিতি ভেঙে আজ ৪টি সংগঠন প্রতিষ্ঠা হয়েছে। এসব সংগঠন একে অন্যকে দোষারোপ আর খুনাখুনিতে লিপ্ত থেকেছে। এসব রক্তারক্তি বাদ দিয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে সমাজের উন্নয়নে এগিয়ে আসতে হবে।
সভাপতির বক্তব্যে শুদ্ধাধন কার্বারী বলেন, আজকে এই দিনে আমি শ্রদ্ধাভরে স্বরণ করছি শ্রী তপন জ্যোতি বর্মা কে। আমরা ভাল হলে সমাজের ভাল, আর আমরা খারাপ হলে এই সমাজেরই ক্ষতি। তাই আমি মনে করি, আমরা বে-আইনি কাজ, অন্যায় ও মাদক ছেড়ে দিলে সমাজে শান্তিতে থাকতে পারব।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited