নানিয়ারচর সংবাদদাতা | ০৭:০৮ পিএম, ২০২২-১১-১৭
রাঙামাটির নানিয়ারচরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। চলতি মৌসুমে ১৯০ জন কৃষকের মাঝে উৎপাদন বৃদ্ধির লক্ষে ১০কেজি এমওপি সার, ১০কেজি ডিএপি সার ও ১কেজি হারে শরিষা বীজ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মাঠ সংলগ্ন ছায়ামঞ্চে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বীজ ও সার বিতরণ করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলুর রহমান।
এসময় নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, ভাইস চেয়ারম্যান মোঃ নুর জামাল হাওলাদার, উপজেলা কৃষি অফিসার মোঃ মেসবাহ উদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা টিপু সুলতান ও সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ ইসাহাক উদ্দিনসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে ফজলুর রহমান বলেন, করোনা পরবর্তী সময় ও রাশিয়া ইউক্রেন যুদ্ধে দেশে নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে মাননীয় প্রধানমন্ত্রী কৃষি খাতের উন্নয়নে উদ্যোগ নিয়েছেন। এক খন্ড জমিও যাতে অনাবাদী না থাকে সে লক্ষে উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছেন।
এসময় তিনি সকলকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী যার যেখানে যতটুকু জায়গা আছে, প্রতিষ্ঠানভিত্তিকও যেখানে যতটুকু খালি জায়গা যে যা পারবেন কিছু উৎপাদন করার জন্য বলেন। উৎপাদন করে অন্তত নিজেদের খাদ্যটা নিজেরা জোগাড় করার চেষ্টা করবেন। যাতে বাজারের ওপর চাপ না পড়ে।
এসময় উপজেলার ৪টি ইউনিয়ন থেকে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা উপস্থিত থেকে বিজ সংগ্রহ করেন।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited