নিজস্ব প্রতিবেদক | ০৩:৪৬ পিএম, ২০২২-১১-১৮
রাঙামাটির আসামবস্তি- কাপ্তাই সড়কে এলজিইডির অর্থায়নে নির্মিত চারটি সেতু উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৮ নভেম্বর) সকালে সেতুগুলোর উদ্বোধন করেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য দীপংকর তালুকদার।
সেতু উদ্বোধনকালে তিনি বলেন, ‘যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে পর্যটন শিল্পের বিকাশ ঘটে, এলাকার মানুষের অর্থনৈতিক অবস্থারও উন্নতি হয়।’ বর্তমানে রাঙামাটিতে পর্যটকদের আনাগোনা বেড়েছে। এই সড়ককে ঘিরে আসে পাশে রিসোর্টও তৈরি হচ্ছে। এসব স্থপনা তৈরির ফলে এই এলাকার মানুষের অর্থনৈতিক পরিবর্তন আসছে।’
এলজিইডি সূত্র থেকে জানা যায়, আসামবস্তি-কাপ্তাই সড়কে ৪৮, ১২০, ৯৬ ও ৪৮ ফুটের মোট চারটি নতুন সেতু নির্মাণ করা হয়েছে। এর মোট ব্যয় হয়েছে প্রায় ১৫ কোটি টাকা।
আসামবস্তি-কাপ্তাই সড়কের একপাশে সবুজ পাহাড়। অন্যপাশে কাপ্তাই হ্রদ। হ্রদ ও পাহাড়ের মেলবন্ধন থাকায় এই সড়কটি দ্রæতই মুগ্ধতা ছড়ায় পর্যটকদের কাছে। পর্যটন সম্ভাবনা থাকায় এই সড়ক ধরে গড়ে উঠেছে প্রায় দশটি রিসোর্টসহ অসংখ্য ব্যবসায়িক প্রতিষ্ঠান। সেতুগুলো উদ্বোধন হওয়ায় আরও সম্ভাবনার দ্বার খুললো এই সড়কে।
রাঙামাটি এলজিইডি নির্বাহী প্রকৌশলী আহমেদ শফি বলেন, ‘চারটি সেতু নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১৫ কোটি টাকা। এর ফলে এই এলাকায় পর্যটন বিকাশে ভূমিকা রাখবে। সম্প্রসারিত সড়কে কাজের বিষয়ে প্রকৌশলী জানান, করোনার কারণ, ফান্ডের সমস্যা, ঠিকাদারের কিছু গাফিলতি সবমিলিয়ে মানুষের ভোগান্তি হয়েছে। কাজে এখন গতি এসেছে। আশা করছি দ্রুততম সময়ে কাজ শেষ হবে।’
ঠিকাদার মো: জসিম উদ্দিন বলেন, ‘পাহাড়ি এলাকায় কাজ করতে নানামুখী সমস্যায় পড়তে হয়। আমরা আমাদের মতো চেষ্টা করেছি, যাতে সেতুগুলোর কাজ সঠিক সময়ে শেষ করা যায়। তারপরও নানা কারণে কিছুটা সময় বেশি লেগেছে।’
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited