নিজস্ব প্রতিবেদক | ১০:৪৯ পিএম, ২০২২-১১-২০
বৈশ্বিক অর্থনৈতিক মন্দাকে মোকাবিলা করার জন্য অনাবাদি জমিকে কাজে লাগিয়ে শস্যের ফলন বাড়ানোর আহবান জানিয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।
তিনি বলেন, খাদ্যাভাব দূর করার জন্য মৌসুমভিত্তিক শস্য, ফলজ ও প্রাণীজ সম্পদের উৎপাদন বাড়ানোর জন্য সংশ্লিষ্ট বিভাগগুলিকে নির্দেশনা দেন তিনি। তিনি এ বিষয়ে হস্তান্তরিত বিভাগগুলিকে পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।
রবিবার (২০ নভেম্বর) সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এর মাসিক সভা পরিষদের এনেক্স ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম এর সঞ্চালনায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্যবৃন্দ যথাক্রমে সদস্য ঝর্ণা খীসা, সদস্য দিপ্তীময় তালুকদার, সদস্য অংসুই ছাইন চৌধুরী, সদস্য সবির কুমার চাকমা, সদস্য রেমলিয়ানা পাংখোয়া, সদস্য নিউচিং মারমা, সদস্য ইলিপন চাকমা, সদস্য প্রিয় নন্দ চাকমা, সদস্য বিপুল ত্রিপুরা, সদস্য প্রবর্তক চাকমা, সদস্য মোসাম্মৎ আছমা বেগম, সদস্য মোঃ আব্দুর রহিম, নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া, প্রশাসনিক কর্মকর্তা জনাব মনতোষ চাকমা, হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা জনাব মোঃ খোরশেদুল আলম চৌধুরী এবং জনসংযোগ কর্মকর্তা জনাব অরুনেন্দু ত্রিপুরাসহ হস্তান্তরিত বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী আরো বলেন, উন্নয়নমূলক কাজের যেকোন সমস্যা আন্তরিকতার সাথে সমাধানের চেষ্টা করা হবে। হস্তান্তরিত বিভাগ নিয়ে মাসিক সভা গতানুগতিক মনে হলেও সকল বিভাগের সমন্বয়ে বিভিন্ন বিভাগ সংশ্লিষ্ট সমস্যার সমাধান খুব সহজে করা যায় মন্তব্য করে বিভাগীয় কর্মকর্তাদেরকে সকল সভায় উপস্থিত থাকার অনুরোধ জানান তিনি।
এসময় হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাগণ স্ব-স্ব প্রতিষ্ঠানের কাজের অগ্রগতি তুলে ধরেন।
সভা শেষে মিশরে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলনে গ্লোবাল সেন্টার অন এডাপটেশান কর্তৃক ইনক্লুসিভ লিডারশিপ ক্যাটাগরিতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদকে প্রদানকৃত সম্মাননা স্মারকটি পরিষদ চেয়ারম্যানকে সম্মেলনে হস্তান্তর করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রতিনিধিত্বকারী অরুনেন্দু ত্রিপুরা।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited