খাগড়াছড়ি প্রতিনিধি | ০৪:৪২ পিএম, ২০২২-১১-২৪
খাগড়াছড়ির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সহিদুজ্জামান। তিনি খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। বুধবার (২৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
একই আদেশে খাগড়াছড়িসহ ২৩টি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানা যায়।
এর আগে, ২০১৯ সালের ২৫ আগষ্ট এক আদেশে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-সচিব প্রতাপ চন্দ্র বিশ্বাসকে খাগড়াছড়ির জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি প্রায় ৩ বছর ৩ মাস জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। যা এখন পর্যন্ত দীর্ঘ সময় জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করা কর্মকর্তা।
গত ২ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় যুগ্ম সচিব হিসেবে ১৩ জেলা প্রশাসককে (ডিসি) পদোন্নতি দেন। পদোন্নতির ওই প্রজ্ঞাপনে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আগে পদে তাদের নিয়োগ দেওয়া হয়। এ তালিকায় প্রতাপ চন্দ্র বিশ্বাসও ছিলেন। সম্প্রতি উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের যুগ্মসচিব পদে পদোন্নতির পর জেলা প্রশাসক পদে এই রদবদল আনা হলো।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited