কাপ্তাই প্রতিনিধি | ০৮:০৩ পিএম, ২০২২-১১-২৬
রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫ টি ইউনিয়নে শনিবার (২৬ নভেম্বর) হতে ফের শুরু হয়েছে ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচী। এতে সর্বমোট ৩ শত ৬৬ জন উপকারভোগী দৈনিক ৪শত টাকা মজুরীতে কাপ্তাই লেকে কচুরিপানা পরিষ্কার, রাস্তাঘাট সংস্কার সহ নানাবিধ উন্নয়ন কাজে অংশ নিচ্ছেন বলে জানান কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা( পিআইও) রুহুল আমিন।
এদিকে কর্মসূচীর অংশ হিসাবে শনিবার সকালে উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর আপস্ট্রিম জেটিঘাট নামক স্থানে কাপ্তাই লেক হতে ১শত ৫ জন শ্রমিক কচুরীপানা অপসারণ কার্যক্রমে অংশ নিচ্ছেন বলে পিআইও জানান।
এদিকে শনিবার সকালে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, ৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ, ট্যাগ অফিসার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান কাপ্তাই লেকে কচুরিপানা অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন।
এইসময় ইউএনও জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মিডিয়াতে কাপ্তাই লেকে কচুরিপানার কারণে নৌ চলাচল বিঘ্নিত এবং সাধারণ মানুষের জীবন যাত্রা ব্যাহত হচ্ছিল সংবাদ জানার পর জেলা প্রশাসক, রাঙ্গামাটি মহোদয়ের নির্দেশনা মোতাবেক এই কর্মসৃজন কর্মসুচীর আওতায় কাপ্তাই লেকে দ্রুত কচুরিপানা অপসারণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। এরই আওতায় আজ থেকে আপস্ট্রিম জেটিঘাট এলাকায় কচুরিপানা অপসারণ শুরু হয়েছে।
ছবির ক্যাপশনঃ কাপ্তাই জেটিঘাট এলাকার কাপ্তাই লেকে কচুরিপানা অপসারণ কার্যক্রম শুরু। শনিবার সকালে তোলা ছবি।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited